শিরোনাম:
ঢাকা, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

Bhorer Bani
রবিবার, ২৪ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » বিনোদন » কেমন আছেন ক্যান্সারে আক্রান্ত এন্ড্রু কিশোর?
প্রথম পাতা » বিনোদন » কেমন আছেন ক্যান্সারে আক্রান্ত এন্ড্রু কিশোর?
৬৬৮ বার পঠিত
রবিবার, ২৪ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কেমন আছেন ক্যান্সারে আক্রান্ত এন্ড্রু কিশোর?

---

বিনোদন ডেস্ক

দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তাকে ১২টি ক্যামো দেয়া হয়েছে। তিরি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছেন চিকিৎসকরা। এই তথ্য জানিয়েছেন এন্ড্রুভক্ত সংগীতশিল্পী মোমিন বিশ্বাস।
মোমিন সম্প্রতি এন্ড্রু কিশোরের সঙ্গে কথা বলেছেন। পরে তার অবস্থার কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন।

সেখানে মোমিন বিশ্বাস লিখেছেন- ‘১১ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে ১৮ সেপ্টেম্বর এন্ড্রুদার বায়োপসি রিপোর্ট পাওয়া যায়। রিপোর্টে তার শরীরে ক্যান্সারের অস্তিত্ব মেলে। অত্যন্ত ব্যয়বহুল ও দীর্ঘ সময় এই চিকিৎসার তেমন কোনো পূর্ব প্রস্তুতি না নিয়ে গেলেও ডাক্তারদের পরামর্শে দ্রুত তার চিকিৎসা শুরু হয়। এ পর্যন্ত তার তিনটি সাইকেলে ১২টি কেমোথেরাপি সম্পন্ন হয়েছে।’

তিনি আরও লিখেন, ‘২৬ নভেম্বর থেকে এন্ড্রু কিশোরের কেমোথেরাপির পরবর্তী সাইকেল শুরু হবে এবং তিনটি সাইকেলে আরও ১২টি কেমোথেরাপি সম্পন্ন করা হবে বলে সেখানকার ডাক্তার জানিয়েছেন। বর্তমানে তার শরীর অনেকটা ভালো। যথাযথভাবে চিকিৎসা চলছে বলে এন্ড্রুদা অবগত করেছেন। তার এই চিকিৎসা আরও প্রায় আড়াই থেকে তিন মাস চলবে বলে ডাক্তার জানিয়েছেন।’

এন্ড্রু কিশোর ভক্ত এই সংগীতশিল্পী আরও লিখেন, এন্ড্রুদাকে ক্যারিয়ারের শুরুতেই বলিউডে ক্যারিয়ার গড়ার প্রস্তাব দিয়েছিলেন প্রখ্যাত সংগীত পরিচালক আরডি বর্মণ। তার সেই প্রস্তাব ফিরিয়ে দিয়ে জন্মভূমিতেই গত ৪০ বছর ধরে সব মিলিয়ে প্রায় ১৫ হাজারের বেশি গান গেয়েছেন তিনি। পেয়েছেন আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। একজন এন্ড্রু কিশোর যুগে যুগে জন্মান না, কয়েক শতকে হয়তো একবার জন্ম নেন। আসুন তার এই দুঃসময়ে পাশে থেকে মানসিক সমর্থন দিই এবং সর্বোপরি তার সুস্থতার জন্য দোয়া করি।’

প্রসঙ্গত, ক্যান্সার সন্দেহে ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান এন্ড্রু কিশোর। সেখানে বায়োপসি রিপোর্টে তার ক্যান্সার ধরা পড়ে। পরে ক্যামোথেরাপি দেয়া শুরু হয়। জনপ্রিয় এই শিল্পীর চিকিৎসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর্থিক সহায়তা করেছেন।



উপ-সহকারী ভূমি তহশিলদার’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ-
গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
কমলনগরে পরিত্যক্ত টিনশেট ঘরে ঝু্ঁকিতে চলছে দলিল রেজিস্ট্রি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
মরা খালের ‘প্রাণ’ ফেরানোর দাবি এলাকাবাসীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম
কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা
বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না-এমপি নজরুল ইসলাম বাবু
লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারেফ
লক্ষ্মীপুর-৪ আসনে দু’জনের মনোনয়ন বাতিল
কমলনগরে ডেঙ্গু জ্বর মানে-ই হঠাৎ আতংক
লক্ষ্মীপুরে তৃণমুলে আলোচনায় যুবলীগের সভাপতি প্রার্থী ভুলু
কমলনগরে বিএনপি’র অফিস ভাঙচুর
কমলনগরে প্রধান শিক্ষকের উপর হামলা, বিচার চেয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ র্যালী
জামালপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আ’লীগে মতবিনিময় সভা