কমলনগরে নদীর বালু উত্তোলনে যুবকের কারাদন্ড
![]()
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে ভুলুয়া নদী থেকে বালু উত্তোলনের দায়ে মো.শাহাব উদ্দিন(৪০) নামে এক ব্যক্তিকে বিনাশ্রম ৩মাসের কারাদন্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহকারি কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা। বৃহস্প্রতিবার(০২রা জানুয়ারী) দুপুরে উপজেলার চর কাদিরা ইউনিয়নের দক্ষিন কাদিরায় ভুলুয়া নদী থেকে বালু উত্তোলন করা হয়। মো.শাহাব উদ্দিন দক্ষিন চর কাদিরা স্থায়ী বাসিন্দা মো.আবু তাহের এর পুত্র।
সহকারি কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা বলেন, ভুলুয়া নদী থেকে বালু চক্রের কিছু লোক বালু উত্তোলন করছে। অভিযান পরিচালনা করে একজনকে পাওয়া গেছে। তাকে ৩মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। এছাড়াও বালু উত্তোলনের মেশিন, পাইব ভেঙ্গে বিনষ্ট করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে। উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত তহশিলদার সফি উদ্দিন মাহমুদ দিপু, এসআই আতিকুর রহমান।






প্রকাশিত সংবাদের প্রতিবাদ
খুঁইজেন না বয়ফেন্ডের লগে আছি-নিখোঁজ তরুনী
কমলনগরে সড়ক দূর্ঘটনায় সিএনজি চালক নিহত
কমলনগরে মহিলা দলের ঐতিহাসিক বর্ণাঢ্য শোভাযাত্রা
অধ্যক্ষের বিরুদ্ধে বই বিক্রির অভিযোগ, কমলনগরে সাংবাদিকদের সাথে অধ্যক্ষের মতবিনিময়
কমলনগরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
কমলনগরে রাতভর জেলেকে নির্যাতনের ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৩
পাঁচ দিনের ব্যবধানে বাবা-ছেলের মৃত্যু
দেশের মানুষ পিআর পদ্ধতি চায় না : বিএনপির সাংগঠনিক সম্পাদক শামিম
কমলনগরে স্বেচ্ছাসেবক দলের র্যালী ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম