বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » বিবিধ » কমলনগরে দুর্ধর্ষ চুরি স্বর্ণালঙ্কারসহ ৭ লক্ষাধিক টাকার মালামাল লুট
কমলনগরে দুর্ধর্ষ চুরি স্বর্ণালঙ্কারসহ ৭ লক্ষাধিক টাকার মালামাল লুট
![]()
লক্ষ্মীপুর প্রতিনিধি :লক্ষ্মীপুরের কমলনগরে প্রবাসী বাড়িতে দুর্ধর্ষ চুরি হয়েছে। বুধবার গভীর রাতে উপজেলার চরলরেন্স ইউনিয়নের বাঁশতলা এলাকার মুন্সি মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় চোরের দল নগট টাকা ও ৬ভরি স্বর্ণসহ প্রায় ৭লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়।
প্রবাসীর স্ত্রী নুরজাহান বেগম নুপুর জানান, তাদের পারিবারিক একটি অনুষ্ঠান থাকায় বুধবার বিকেল তিনি হাজিরহাট ইউনিয়নের তার বাবার বাড়ি থেকে ৬ভরি ওজনের বিভিন্ন গয়না নিয়ে নিজ বাড়িতে আসেন। রাত ১০টার দিকে ঘুমিয়ে পড়েন তাঁরা। হঠাৎ রাত একটার দিকে তার ঘুম ভাঙ্গলে দেখেন ঘরের দরজা খোলা। ওই সময় চোরের দল সিঁধেল কেটে ঘরে ঢুকে তার সকল গয়না ও নগদ ৫০হাজার টাকা নিয়ে যান। তার বাবার বাড়ি থেকে তিনি স্বর্ণের গয়নাগুলো এনেছেন ওই এলাকার কেউ আঁচ করতে পেরেছেন বলে ধারনা করছেন ওই গৃহবধূ নুপুর। এ ঘটনায় তারা কমলনগর থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠনো হয়েছ। তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।





প্রকাশিত সংবাদের প্রতিবাদ
খুঁইজেন না বয়ফেন্ডের লগে আছি-নিখোঁজ তরুনী
কমলনগরে সড়ক দূর্ঘটনায় সিএনজি চালক নিহত
কমলনগরে মহিলা দলের ঐতিহাসিক বর্ণাঢ্য শোভাযাত্রা
অধ্যক্ষের বিরুদ্ধে বই বিক্রির অভিযোগ, কমলনগরে সাংবাদিকদের সাথে অধ্যক্ষের মতবিনিময়
কমলনগরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
কমলনগরে রাতভর জেলেকে নির্যাতনের ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৩
পাঁচ দিনের ব্যবধানে বাবা-ছেলের মৃত্যু
দেশের মানুষ পিআর পদ্ধতি চায় না : বিএনপির সাংগঠনিক সম্পাদক শামিম
কমলনগরে স্বেচ্ছাসেবক দলের র্যালী ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম