শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ন ১৪৩২

Bhorer Bani
সোমবার, ২ জুন ২০২৫
প্রথম পাতা » অপরাধ ও দুর্নীতি | নদ-নদী » জলাবদ্ধতা নিরসনে ভুলুয়া নদীতে অভিযান
প্রথম পাতা » অপরাধ ও দুর্নীতি | নদ-নদী » জলাবদ্ধতা নিরসনে ভুলুয়া নদীতে অভিযান
৪২৮ বার পঠিত
সোমবার, ২ জুন ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জলাবদ্ধতা নিরসনে ভুলুয়া নদীতে অভিযান

আমজাদ হোসেন আমু, লক্ষ্মীপুর প্রতিনিধি :

---

লক্ষ্মীপুরের কমলনগরে জলাবদ্ধতা নিরসনে ভুলুয়া নদীতে অবৈধ দখল ও প্রতিবন্ধকতা অপসারণে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার (২ জুন) সকালে জেলা পানি উন্নয়ন বোর্ড, সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। এসময় নদীর প্রবাহে বাধা সৃষ্টি করা ২০অবৈধ মাছ ধরার জাল ও বাঁধ অপসারণ করা হয়। অবৈধ জালগুলো নদী তীরে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাহাত উজ জামান। অভিযানে অংশ নেন সেনাবাহিনীর ক্যাপ্টেন মেহেদী হাসান সজল, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম এবং পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-সহকারী প্রকৌশলী মো. আবদুর রহিম।

---

স্থানীয়দের অভিযোগ, এমন অভিযান শুষ্ক মৌসুমেই শুরু করা উচিত ছিল। তাহলে বর্ষা আসার আগেই জলাবদ্ধতার আশঙ্কা কমে যেত। তবে এধরণের অভিযান চলমান থাকলে অবৈধ দখলদারগণ দখলের চেষ্টা করবে না।

তারা আরও বলেন, ভয়ংকর ভুলুয়ার জীবন ফেরাতে খনন কাজ খুবই জরুরী ও গুরুত্বপূর্ণ। ভুলুয়া নদীর যৌবন ফেরাতে দ্রুত ড্রেজার বা খনন কাজ শুরু করতে দাবি জানান তারা।

ইউএনও মো. রাহাত উজ জামান বলেন, একশ্রেণির অসাধু ব্যক্তি নদীতে মাছ ধরার নামে জাল ও বাঁধ বসিয়ে পানি প্রবাহে বাধা সৃষ্টি করছে। ফলে বর্ষা মৌসুমে ভয়াবহ জলাবদ্ধতা দেখা দেয়। নদীর স্বাভাবিক প্রবাহ ফেরাতে এ অভিযান চালানো হচ্ছে। এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

অপসারিত জাল ও বাঁধের কারণে স্থানীয় জনগণ বর্ষায় দীর্ঘদিন পানিবন্দি অবস্থায় ছিলেন। গত বছর নদীর এমন দখলের কারণে লক্ষ্মীপুর ও নোয়াখালীর বহু এলাকা চার মাস ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ পোহায়।



আর্কাইভ

উপ-সহকারী ভূমি তহশিলদার’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ-
গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
কমলনগরে পরিত্যক্ত টিনশেট ঘরে ঝু্ঁকিতে চলছে দলিল রেজিস্ট্রি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
মরা খালের ‘প্রাণ’ ফেরানোর দাবি এলাকাবাসীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম
কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা
বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না-এমপি নজরুল ইসলাম বাবু
লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারেফ
লক্ষ্মীপুর-৪ আসনে দু’জনের মনোনয়ন বাতিল
কমলনগরে ডেঙ্গু জ্বর মানে-ই হঠাৎ আতংক
লক্ষ্মীপুরে তৃণমুলে আলোচনায় যুবলীগের সভাপতি প্রার্থী ভুলু
কমলনগরে বিএনপি’র অফিস ভাঙচুর
কমলনগরে প্রধান শিক্ষকের উপর হামলা, বিচার চেয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ র্যালী
জামালপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আ’লীগে মতবিনিময় সভা