শুক্রবার, ৬ জুন ২০২৫
প্রথম পাতা » » বিএনপির নেতার আশাবাদি বক্তব্য ১৫ দিন নয়, একদিন পরই নির্বাচনের ঘোষণা দিলেন প্রধান উপদেষ্টা
বিএনপির নেতার আশাবাদি বক্তব্য ১৫ দিন নয়, একদিন পরই নির্বাচনের ঘোষণা দিলেন প্রধান উপদেষ্টা
আমজাদ হোসেন আমু, লক্ষ্মীপুর প্রতিনিধি;
![]()
১৫ দিনের মধ্যেই সকল সমস্যা কাটিয়ে বাংলাদেশের আকাশ চকচকে হয়ে যাবে বলে মন্তব্য করেন বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান। একইসঙ্গে তিনি বলেছেন, আগামি ১৫ দিনের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (৫ জুন) বিকেলে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বালুরচর উচ্চ বিদ্যালয়ে মাঠে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তাঁর বক্তব্যের একদিনের মাথায় শুক্রবার (৬ জুন) বিকেলে প্রধান উপদেষ্টা নির্বাচনের নির্ধারিত সময় আগামি বছর এপ্রিলের প্রথমার্ধে ঘোষণা করেছেন।
বৃহস্পতিবার বক্তব্যে লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য নিজান বলেছেন, অবিশ্বাসীরা সবসময় আশেপাশে থাকে, অবাধে অবিশ্বাসীরা সবসময় ক্রিটিক্যাল পরিবেশ সৃষ্টি করতে চায়। নিজের সফলতাকেও উনারা নষ্ট করে দেয়, এরকম মানুষও আছে। বাংলাদেশ সবসময়ই এসব সমস্যার মুখোমুখি হয়েছে। আশা করি আগামি ১৫ দিনের মধ্যে আমাদের নেতা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনুস বিচার ব্যবস্থার রোডম্যাপ দেবেন। জুলাই ঘোষণাপত্র দেবেন। নির্বাচনের রোডম্যাপও ঘোষণা করবেন। দলের কর্মী হিসেবে নয়, একজন রাজনীতিবিদ ও ফিলোসোফির ছাত্র হিসেবে এটি আমি বিশ্বাস করি। আগামি দুই সপ্তাহের মধ্যে বাংলাদেশের আকাশ একদম চকচকে হয়ে যাবে। নির্বাচনের জন্য সবাই নেমে যাবে। তখন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সকল বিশ্বাস অবিশ্বাস কেটে যাবে।
তিনি আরও বলেন, ১০ শতাংশ আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের ৯০ শতাংশ মানুষ ড. ইউনুসকে নিরঙ্কুশ সমর্থন দিয়ে এনেছেন। সারাবিশ্ব যাকে ভালো মানুষ মনে করেন, উনার থ্রি জিরো ফিলোসোফি সারা বাংলাদেশে সমাদৃত। সেই মানুষ কাউকে স্টাবলিশ করার জন্য নির্বাচন নিয়ে কিছু করতে পারেন তা আমি বিশ্বাস করি না।





গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
কমলনগরে গৃহহীনরা পাননি আশ্রয়ণের ঘর, বেশিভাগ ঘর খালি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
কেন্দ্রের চিঠিতে বিএনপিতে ক্ষোভ
বিএনপি লুটপাট-চাঁদাবাজির রাজনীতি করে না - আমির খসরু
কমলনগরে ছেচঁরা চোর থেকে মাদক ব্যবসায়ী, করেন আলিশান বাড়ি
শপথ নেন অন্তবর্তিকালীন সরকার, তাদের পরিচয়
লক্ষ্মীপুরে চেয়ারম্যান টিপুকে গ্রেফতারে দাবি জানান সমন্বয়করা
কমলনগরে ভাষা দিবসে ফাটা-ছেঁড়া পতাকা টাঙান সাব-রেজিস্ট্রার অফিস