শিরোনাম:
ঢাকা, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

Bhorer Bani
বুধবার, ৯ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » বিবিধ » আরমানকে নিয়ে মুখ খুললেন নায়িকা শিরিন শিলা
প্রথম পাতা » বিবিধ » আরমানকে নিয়ে মুখ খুললেন নায়িকা শিরিন শিলা
৭৩৫ বার পঠিত
বুধবার, ৯ অক্টোবর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আরমানকে নিয়ে মুখ খুললেন নায়িকা শিরিন শিলা

---ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি এনামুল হক আরমান। তিনিও বহুল আলোচিত ক্যাসিনো কাণ্ডের অন্যতম হোতা। সামান্য লাগেজ বিক্রেতা থেকে ক্যাসিনো ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক বনে গেছেন এই আরমান।

তার গ্রামের বাড়ি নোয়াখালীতে। বিএনপি সরকারের সময় হাওয়া ভবনেও তার নিয়মিত যাতায়াত ছিল। ঐ ভবনের জনৈক এক ব্যক্তির প্রভাবে তিনি রাতারাতি ফকিরাপুলের কয়েকটি ক্লাবে অবৈধ ক্যাসিনো ব্যবসা শুরু করেন। ক্ষমতার পালাবদলে তিনি ইসমাইল চৌধুরী সম্রাটের সান্নিধ্য লাভ করেন। এ সময় তিনি সম্রাটের প্রভাবে মতিঝিল ক্লাবপাড়ার প্রায় ১০টি ক্লাবে ক্যাসিনো ব্যবসা শুরু করেন।

সম্রাটের প্রভাব খাটিয়ে তিনি ক্যাসিনো ব্যবসার নিয়ন্ত্রক বনে যান। পরে দুজনে মিলে এই ব্যবসার প্রসার ঘটান। তাই সম্রাট এই ব্যবসায় আরমানকে গুরু বলে মানতেন।

গত ১৮ সেপ্টেম্বর মতিঝিলের ক্লাবপাড়ায় র‌্যাবের অভিযানে অবৈধ ক্যাসিনো চলার বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকে আলোচনায় ছিল যুবলীগ নেতা সম্রাটের নাম। প্রথম দুই-তিন দিন কয়েকশ নেতাকর্মী নিয়ে নিজের কার্যালয়ে অবস্থান নিলেও একপর্যায়ে সেখান থেকেও লাপাত্তা হয়ে যান সম্রাট।

অবশেষে রোববার (৬ অক্টোবর) ভোর ৫টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের কুঞ্জুশ্রীপুর গ্রাম থেকে সম্রাট-আরমানকে গ্রেপ্তার করে র‌্যাব।

শুধু ক্যাসিনো ব্যবসা নয় চলচ্চিত্রে প্রযোজক হিসেবেও আত্মপ্রকাশ করেন আরমান। ‘দেশ বাংলা মাল্টিমিডিয়া’ নামের চলচ্চিত্র প্রোডাকশন হাউসের প্রধান কর্ণধার তিনি। নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সম্প্রতি দুটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে তিনি কয়েক কোটি টাকা লগ্নিও করেছেন। এছাড়া গত ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘মনের মতো মানুষ পাইলাম না’ নামের সিনেমাটির প্রযোজকও আরমান। এটি আরমানের প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম ফিল্ম। এরপর শাকিব খানের বিপরীতে নবাগতা এক নায়িকাকে নিয়ে ‘আগুন’ নামের দ্বিতীয় ফিল্মের কাজও শুরু হয় আরমানের প্রযোজনায়।

এদিকে আরমান গ্রেপ্তারের পর থেকেই মিডিয়া পাড়ায় আলোচনা শুরু হয় চিত্রনায়িকা শিরিন শিলাকে নিয়ে। বলা হয় তাদের মধ্যে বেশ কয়েকবার দেখা ও কথাও হয়েছে।

এ বিষয়ে শিলা বলেন, আমি আরমান ভাইকে চিনি একজন প্রযোজক হিসেবে। এর বাহিরে ওনার সাথে আমার কোন যোগাযোগ নেই। ওনার একটি সিনেমায় আমাকে নেয়ার কথা ছিল কিন্তু আমি ওই মূহুর্তে দেশের বাহিরে থাকার কারণে অন্য এক নায়িকাকে নেয়া হয়েছে।

তিনি আরও বলেন, সর্বশেষ গত মাসে (সেপ্টেম্বর) আমার সাথে আরমান ভাইয়ের কয়েকবার কথা হয়েছিল সিনেমার বিষয়ে। আমি তখন দেশের বাহিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। আমি দেশের বাহির থেকে এসে আমার বিভিন্ন ব্যস্ততার কারণে আর ওনার সাথে যোগাযোগ করা হয়নি।



আর্কাইভ

উপ-সহকারী ভূমি তহশিলদার’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ-
গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
কমলনগরে পরিত্যক্ত টিনশেট ঘরে ঝু্ঁকিতে চলছে দলিল রেজিস্ট্রি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
মরা খালের ‘প্রাণ’ ফেরানোর দাবি এলাকাবাসীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম
কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা
বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না-এমপি নজরুল ইসলাম বাবু
লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারেফ
লক্ষ্মীপুর-৪ আসনে দু’জনের মনোনয়ন বাতিল
কমলনগরে ডেঙ্গু জ্বর মানে-ই হঠাৎ আতংক
লক্ষ্মীপুরে তৃণমুলে আলোচনায় যুবলীগের সভাপতি প্রার্থী ভুলু
কমলনগরে বিএনপি’র অফিস ভাঙচুর
কমলনগরে প্রধান শিক্ষকের উপর হামলা, বিচার চেয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ র্যালী
জামালপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আ’লীগে মতবিনিময় সভা