মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » অপরাধ ও দুর্নীতি | সারাদেশ » কমলনগরে মেঘনা সিনেমা হলে কিশোরীকে ধর্ষনে যুবকের যাবজ্জীবন
কমলনগরে মেঘনা সিনেমা হলে কিশোরীকে ধর্ষনে যুবকের যাবজ্জীবন
![]()
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরের মেঘনা সিনেমা হলের ভিতরে এক কিশোরী ধর্ষণ মামলায় আব্দুর রহিম নামে এক যুবকের যাবজ্জীবন কারদণ্ড ও মো.হেলাল নামে অপর আসামির ৫ বছরের সাজা দিয়েছে আদালত।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সিরাজুদ্দৌলাহ কুতুবী এ রায় দেন। লক্ষ্মীপুর জজকোর্টের স্পেশাল পিপি আবুল বাশার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১০ অক্টোবরে বিয়ের প্রলোভনে কমলনগরের হাজিরহাটের মেঘনা সিনেমা হলে নিয়ে গিয়ে কিশোরীকে ধর্ষন করা। পরের দিন বিকালে ক্ষতিগ্রস্ত কিশোরীর ভাই বাদি হয়ে কমলনগর থানায় ধর্ষণ মামলা করেন।
মামলায় স্থানীয় চর মার্টিন এলাকার বাসিন্দা রফিক উল্লাহর ছেলে আব্দুর রহিম, আবু তাহেরের ছেলে মো. হেলাল ও স্তুষ প্রকাশের ছেলে শ্যাম সুন্দরকে আসামি করা হয়। পরে পুলিশের অভিযোগ দাখিল ও স্বাক্ষীদের স্বাক্ষ্য গ্রহণ শেষে দোষী সাব্যস্ত হওয়ায় আদালত আসামি আব্দুর রহিমকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও মো.হেলাল নামে অপর এক আসামীর ৫ বছরের সাজার রায় দেন। একই সঙ্গে যাবজ্জীবন সাজার আদেশপ্রাপ্ত আসামির ১০ হাজার টাকা ও অপর সাজাপ্রাপ্তের ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে প্রত্যেকের আরও এক মাসের সশ্রম কারাদন্ড রায় দেন। এ সময়
এ মামলায় শ্যাম সুন্দর নামে অপর আসামি নির্দোষ প্রমাণিত হলে তাকে খালাস করে দেয়।
খোলাডাক / এসএসবি





কমলনগরে ভুয়া দলিলে ২৯ একর জমি দখলে নিলেন ভগ্নিপতি
রামগতিতে মদ খেয়ে কর্মচারীকে পিটালেন সাবেক দুই চেয়ারম্যান: ভিডিও ভাইরাল
জমি সংক্রান্ত বিরোধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ
ব্লকের ট্রাক্টর আটকিয়ে-কাজ বন্ধ করে জামায়াত নেতার প্রকাশ্য চাঁদা দাবি
জলাবদ্ধতা নিরসনে ভুলুয়া নদীতে অভিযান
কমলনগরে গৃহহীনরা পাননি আশ্রয়ণের ঘর, বেশিভাগ ঘর খালি
মাদক সেবনে বাঁধা দেয়ায় বিএনপির কর্মী দৃষ্টি প্রতিবন্ধী বৃদ্ধকে পিটিয়ে হত্যা, পরিবারের আহত আরও-৪
পাওনা টাকা চাওয়ায় সন্ত্রাসী হামলা, আটক-১
আ’লীগ নেতার খপ্পরে পড়ে নি:স্ব সালমা আক্তার, খুঁইয়েছে ১২লাখ
কমলনগরে অফিস ফাঁকি দিচ্ছে অডিটর আবুল কালাম