মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » সারাদেশ » চুয়াডাঙ্গার সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২
চুয়াডাঙ্গার সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২
![]()
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় লাটা হাম্বারের ধাক্কায় সিরাজুল ইসলাম (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার রাতে উপজেলার জগন্নাথপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেলের আরও দুজন আহত হয়েছেন।
নিহত সিরাজুল ইসলাম উপজেলার একই গ্রামের মোজাহার আলির ছেলে । আহতরা হলেন, একই গ্রামের ইমরান আলি ও আহার আলি।
পুলিশ জানায়, সোমবার রাতে মোটরসাইকেল নিয়ে সিরাজুল ইসলামসহ তিনজন আলমডাঙ্গা থেকে বাড়ি ফিরছিল। জগন্নাথপুর জেএস মাধ্যমিক বিদ্যালয়ের নিকট পৌছালে ভাঙা রাস্তার গর্তে পড়ে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারায়। এসময় পিছন দিক থেকে আসা দ্রুতগামি একটি লাটাহাম্বা তাদের চাপা দিলে ৩ জন গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে আহতদের আলমডাঙ্গা একটি ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সিরাজুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) গাজি শামিমুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
খোলাডাক / এনএস/অনিক





উপ-সহকারী ভূমি তহশিলদার’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ-
গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
কমলনগরে পরিত্যক্ত টিনশেট ঘরে ঝু্ঁকিতে চলছে দলিল রেজিস্ট্রি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
মরা খালের ‘প্রাণ’ ফেরানোর দাবি এলাকাবাসীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম
কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা
বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না-এমপি নজরুল ইসলাম বাবু
লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারেফ
লক্ষ্মীপুর-৪ আসনে দু’জনের মনোনয়ন বাতিল