সমাজকে মাদকমুক্ত করতে হবে- ঢাকা জেলা প্রশাসক
![]()
দোহার-নবাবগঞ্জ(ঢাকা) প্রতিনিধি :
আমাদের মাদকমুক্ত সমাজ গঠন করতে হবে, তবেই দেশ এগিয়ে যাবে। বাংলাদেশ হবে উন্নত রাষ্ট্র। মঙ্গলবার দুপুরে নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন আয়োজিত বাল্যবিবাহ সন্ত্রাস মাদক ও জঙ্গীবাদ বিরোধী জনঅবহিত করণ সভায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান এ কথা বলেন।
তিনি আরো বলেন, পিতা মাতার ভুলের কারণে সন্তান জঙ্গীবাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে যেতে পারে। কাজেই সন্তানের প্রতি যতœবান হতে হবে। লক্ষ্য রাখতে হবে তারা যেন দেশ ও সমাজ রাষ্ট্র বিরোধী কোন কর্মকান্ডে জড়িত না হয়। সন্তানকে আদর ¯েœহ দিয়ে বড়ো করতে হবে। মসজিদের ইমাম ও কাজীদের উদ্দেশ্যে বলেন বিবাহের ক্ষেত্রে জন্ম তারিখ যাচাই বাছাই করে বিয়ে পড়াবেন। এসময় ১৩ জন জয়ীতাকে সম্মানা স্মারক গবাদিপশু ও হাঁসমুরগী পালনে ঋণের চেক দগ্ধ ও প্রতিন্ধীদের সুদমুক্ত ঋনের চেক ও প্রতিবন্ধীদের আইডি কার্ড বিতরণ করেণ।
অনুষ্ঠানে নবাবগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা চেয়ারম্যানকে সম্মানা স্মারক প্রদান করে স্থানীয় গনমাধ্যমকর্মীরা।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজুর সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. রাজিবুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু, নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. মোস্তফা কামাল প্রমুখ।
খোলাডাক / এসএস






উপ-সহকারী ভূমি তহশিলদার’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ-
গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
কমলনগরে পরিত্যক্ত টিনশেট ঘরে ঝু্ঁকিতে চলছে দলিল রেজিস্ট্রি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
মরা খালের ‘প্রাণ’ ফেরানোর দাবি এলাকাবাসীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম
কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা
বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না-এমপি নজরুল ইসলাম বাবু
লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারেফ
লক্ষ্মীপুর-৪ আসনে দু’জনের মনোনয়ন বাতিল