শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

Bhorer Bani
সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » বিবিধ » আদালতের নির্দেশেই কারাগারে বিয়ে
প্রথম পাতা » বিবিধ » আদালতের নির্দেশেই কারাগারে বিয়ে
৬২৩ বার পঠিত
সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আদালতের নির্দেশেই কারাগারে বিয়ে

 ---

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দি এক হাজতির বিয়ে অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল পৌনে ৩টার দিকে নারী ও শিশু নির্যাতন মামলার ওই আসামির বিয়ে হয় কারাগারের অফিস কক্ষে।

যাদের বিয়ে হলো তারা হলেন, বর গাজীপুরের শ্রীপুর উপজেলা চিনাশুখানিয়া এলাকার আব্দুল হকের ছেলে মো. স্বপন এবং কনে একই এলাকার আব্দুল কাদিরের মেয়ে আয়শা খাতুন।

স্বপন ২০১৮ সালের ১৮ ডিসেম্বর থেকে কারাগারে বন্দি রয়েছেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এবং বর ও কনের পরিবার সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে স্বপন একই এলাকার আয়শা খাতুনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে ওই তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি শুনে স্বপন অস্বীকার করেন। উপায় না পেয়ে মেয়েটি শ্রীপুর থানায় (মামলা নং- ৪৪ (১২) ১৮) নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এ মামলায় উচ্চ আদালত তাদের বিয়ের নির্দেশ দেন। পরে দুই পক্ষের পরিবারের উপস্থিতিতে কারাগারে তাদের বিয়ে সম্পূর্ণ হয়।

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার বাহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, উচ্চ আদালতের নির্দেশেই কারাগারের অফিস কক্ষে স্বপন ও আয়শা খাতুনের বিয়ে আয়োজন করা হয়। এসময় বর ও কনের বাবা-মা, তাদের এক বছরের ছেলে ও পরিবারের আরও কয়েকজন উপস্থিত ছিলেন।

স্থানীয় কাজী আশরাফুর আলম তাদের বিয়ে পড়ান।

খোলাডাক/ এনএস



আর্কাইভ

উপ-সহকারী ভূমি তহশিলদার’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ-
গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
কমলনগরে পরিত্যক্ত টিনশেট ঘরে ঝু্ঁকিতে চলছে দলিল রেজিস্ট্রি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
মরা খালের ‘প্রাণ’ ফেরানোর দাবি এলাকাবাসীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম
কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা
বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না-এমপি নজরুল ইসলাম বাবু
লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারেফ
লক্ষ্মীপুর-৪ আসনে দু’জনের মনোনয়ন বাতিল
কমলনগরে ডেঙ্গু জ্বর মানে-ই হঠাৎ আতংক
লক্ষ্মীপুরে তৃণমুলে আলোচনায় যুবলীগের সভাপতি প্রার্থী ভুলু
কমলনগরে বিএনপি’র অফিস ভাঙচুর
কমলনগরে প্রধান শিক্ষকের উপর হামলা, বিচার চেয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ র্যালী
জামালপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আ’লীগে মতবিনিময় সভা