লক্ষ্মীপুরে করোনায় আক্রান্ত আরও ৬ মোট ৪৩
![]()
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে নতুন করে আরও ছয়জন রোগীর করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগী বেড়ে ৪৩ জনে দাঁড়িয়েছে। বুধবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে জেলা সিভিল সার্জন আবদুল গাফ্ফার বিষয়টি নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সাইন্স ইউনিভার্সিটি ও বিআইটিআইডিতে লক্ষ্মীপুরের করোনা পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়। এর মধ্যে ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সাইন্স ইউনিভার্সিটি থেকে পজিটিভ রোগীর ফলাফল এসেছে। এতে ছয়জন রোগীর করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলার পাঁচজন ও রামগতির একজন করোনায় আক্রান্ত। এ নিয়ে জেলায় চিকিৎসকসহ ৪৩ জন করোনায় আক্রান্ত হলেন। এর মধ্যে দুইজন রোগীকে ঢাকার কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বাকিদের জেলা ও উপজেলা স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে।
জেলা সিভিল সার্জন আবদুল গাফ্ফার বলেন, করোনা পরীক্ষার জন্য পাঠানো নমুনার একাংশের ফলাফল এসেছে। এতে ছয়জনের করোনা শনাক্ত হয়েছে। তাদেরকে সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে নেয়ার প্রস্তুতি চলছে।
খোলাডাক / ডেস্ক/ আবির






উপ-সহকারী ভূমি তহশিলদার’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ-
গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
কমলনগরে পরিত্যক্ত টিনশেট ঘরে ঝু্ঁকিতে চলছে দলিল রেজিস্ট্রি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
মরা খালের ‘প্রাণ’ ফেরানোর দাবি এলাকাবাসীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম
কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা
বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না-এমপি নজরুল ইসলাম বাবু
লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারেফ
লক্ষ্মীপুর-৪ আসনে দু’জনের মনোনয়ন বাতিল