শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

Bhorer Bani
বুধবার, ২৯ এপ্রিল ২০২০
প্রথম পাতা » বিবিধ » কমলনগরে করোনায় মৃতদের জানাজা-দাফন করবে স্বেচ্ছাসেবকদল
প্রথম পাতা » বিবিধ » কমলনগরে করোনায় মৃতদের জানাজা-দাফন করবে স্বেচ্ছাসেবকদল
৮৭৯ বার পঠিত
বুধবার, ২৯ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলনগরে করোনায় মৃতদের জানাজা-দাফন করবে স্বেচ্ছাসেবকদল

---

লক্ষ্মীপুর প্রতিনিধি : মহামারী করোনা একটি ছোঁয়াছে ভাইরাস।করোনা উপসর্গ বা আক্রান্ত হয়ে মারা গেলে দাফন ও জানাযা সম্পন্ন করতে বিপাকে পড়তে হয়। তাই করোনার উপসর্গ বা আক্রান্ত মৃতদের শরীয়া মোতাবেক জানাযা ও দাফন সম্পন্ন করতে এগিয়ে এসেছে জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল ও ছাত্রদল। লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সভাপতি শফিউল বারী বাবুর নির্দেশনায় করোনা ভাইরাসে আক্রান্ত মৃত ব্যক্তিদের জানাজা ও দাফনের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো.আবু নুর সোহাগ, ছাত্রদলের শরীফুর রহমান, জাফর আহমেদ ভূইয়া, জামাল হোসেন, রকি সওদাগর, রিদওয়ান হোসেন।

ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবকদলের সমন্বয়ে গঠিত ওই কমিটির আহ্বায়ক হলেন মো.আবু নুর সোহাগ, সদস্য সচিব হাফেজ মোহাম্মদ জাকারিয়া। কমিটির সদস্যরা হলেন, আবদুল করিম, শরীফুর রহমান, জাফর আহমেদ ভূইয়া, আকতার মাহমুদ, জামাল উদ্দিন, রকি সওদাগর, রিদওয়ান হোসেন।

ছাত্রদলের শরীফুর রহমান বলেন, করোনা ভাইরাসে আক্রান্তদের জানাজা-দাফন নিয়ে সঙ্কট দেখা দেয়। এজন্য কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সভাপতি শফিউল বারী বাবুর নির্দেশনায় একটি কমিটি করা হয়েছে। কমিটির সদস্যরা মারা যাওয়া ব্যক্তিদের পরিবারের সম্মতিতে যথাযথ স্বাস্থ্য সুরক্ষা মেনে জানাজা ও দাফন সম্পন্ন করবেন। তাদেরকে দলের পক্ষ থেকে সকল সুরক্ষা সামগ্রী দেওয়া হয়েছে।

কমিটির আহবায়ক মো.আবু নুর সোহাগ বলেন, করোনা ভাইরাসের আক্রান্ত বা উপসর্গে মারা গেলে মৃত ব্যক্তির দাফন ও জানাযায় সমস্যা দেখা দেয়। তাই কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর নির্দেশে কমলনগরে একটি সেচ্ছাসেবী কমিটি গঠন করা হয়। এ কমিটির মাধ্যমে করোনার উপসর্গ বা আক্রান্তে মারা গেলে মৃত ব্যক্তির দাফন ও জানাযার কাজ সম্পন্ন করা হবে।

খোলাডাক/ডেস্ক/ আরাফ



আর্কাইভ

উপ-সহকারী ভূমি তহশিলদার’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ-
গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
কমলনগরে পরিত্যক্ত টিনশেট ঘরে ঝু্ঁকিতে চলছে দলিল রেজিস্ট্রি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
মরা খালের ‘প্রাণ’ ফেরানোর দাবি এলাকাবাসীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম
কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা
বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না-এমপি নজরুল ইসলাম বাবু
লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারেফ
লক্ষ্মীপুর-৪ আসনে দু’জনের মনোনয়ন বাতিল
কমলনগরে ডেঙ্গু জ্বর মানে-ই হঠাৎ আতংক
লক্ষ্মীপুরে তৃণমুলে আলোচনায় যুবলীগের সভাপতি প্রার্থী ভুলু
কমলনগরে বিএনপি’র অফিস ভাঙচুর
কমলনগরে প্রধান শিক্ষকের উপর হামলা, বিচার চেয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ র্যালী
জামালপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আ’লীগে মতবিনিময় সভা