শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

Bhorer Bani
শনিবার, ২২ আগস্ট ২০২০
প্রথম পাতা » বিবিধ » প্রভাসের নায়িকা কীর্তি
প্রথম পাতা » বিবিধ » প্রভাসের নায়িকা কীর্তি
৬৮৫ বার পঠিত
শনিবার, ২২ আগস্ট ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রভাসের নায়িকা কীর্তি

 ---

বিনোদন ডেস্ক-

নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন ‘বাহুবলী’ খ্যাত তারকা প্রভাস। নতুন এই সিনেমায় থাকছে নানান চমক। বিশাল বাজেটেরেই ছবিটির নাম ‘আদিপুরুষ’। এটি নির্মিত হবে প্রায় ৫০০ কোটি টাকার বাজেটে। এখানে রাম চরিত্রে অভিনয় করবেন দক্ষিণের এই সুপারস্টার।

গেল ১৮ আগস্ট ইনস্টাগ্রামে এ অভিনেতা নিজেই জানিয়ে দেন এ খবর। প্রভাসের অভিনয়জীবনের ২২তম ছবি হতে যাচ্ছে ‘আদিপুরুষ’। আরেক চমক হলো, এই ছবিতে প্রভাসের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন দক্ষিণের সুন্দরীতমা কীর্তি সুরেশ। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এমনটাই জানা যায়। সর্বশেষ ‘পেঙ্গুইন’ দিয়ে দর্শক মাতানো এ অভিনেত্রীকেই রামের সীতা হিসেবে দেখা যাবে।

এছাড়াও এই ছবিতে খল চরিত্র রাবণের ভূমিকায় দেখা দেবেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সাঈফ আলী খান। একটি প্রতিবেদনে জানা গেছে, ‘বাহুবলী’ সিরিজের মতো এখানেও প্রচুর গ্রাফিক্স ও ভিজ্যুয়াল এফেক্টস (ভিএফএক্স)- এর কাজ দেখা যাবে। সেজন্য বেড়েছে এর বাজেট। ৫০০ কোটি টাকার ছবিটিতে ২৫০ কোটি ব্যয় করা হবে কেবল গ্রাফিক্সের জন্যই।

‘তানাজি’খ্যাত নির্মাতা ওম রাউত ছবিটি পরিচালনা করবেন। পুরোপুরি থ্রিডিতে শুটিং করা হবে এই ছবি। হিন্দি, তামিল, তেলেগুসহ বেশ কয়েকটি ভাষায় মুক্তি দেয়া হবে ‘আদিপুরুষ’। এরইমধ্যে ছবিটি নিয়ে দর্শকের মধ্যে দারুণ উত্তেজনা দেখা দিয়েছে।



আর্কাইভ

উপ-সহকারী ভূমি তহশিলদার’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ-
গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
কমলনগরে পরিত্যক্ত টিনশেট ঘরে ঝু্ঁকিতে চলছে দলিল রেজিস্ট্রি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
মরা খালের ‘প্রাণ’ ফেরানোর দাবি এলাকাবাসীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম
কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা
বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না-এমপি নজরুল ইসলাম বাবু
লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারেফ
লক্ষ্মীপুর-৪ আসনে দু’জনের মনোনয়ন বাতিল
কমলনগরে ডেঙ্গু জ্বর মানে-ই হঠাৎ আতংক
লক্ষ্মীপুরে তৃণমুলে আলোচনায় যুবলীগের সভাপতি প্রার্থী ভুলু
কমলনগরে বিএনপি’র অফিস ভাঙচুর
কমলনগরে প্রধান শিক্ষকের উপর হামলা, বিচার চেয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ র্যালী
জামালপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আ’লীগে মতবিনিময় সভা