দুই নায়কের অতিথি প্রিয়দর্শিনী মৌসুমী
![]()
বিনোদন প্রতিবেদক-
চিত্রনায়ক নিরব ও ইমনের সঙ্গী হয়ে লাইভ টেকনোলজিসের লাইভ রেডিও অনুষ্ঠানে প্রতিদিনই অতিথি হয়ে আসছেন ঢাকাই শোবিজের সব জনপ্রিয় তারকারা। ‘নিরব-ইমনের সাথে লাইভ রেডিও’র এক ঘণ্টা’ শিরোনামের এই আয়োজনে প্রতিনিয়তই চমক নিয়ে হাজির হচ্ছেন তারা। গল্পে, আড্ডায় থাকছে মজার মজার অজানা সব তথ্য।
আজকের (২৪আগস্ট) পর্বের অতিথি হয়ে আসছেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। আড্ডায় উপস্থিত হয়ে এই প্রিয়দর্শিনী জানাবেন নিজের জীবনের অনেক অজানা গল্প।
নিরব ও ইমন জানিয়েছেন, চলতি ঈদে দর্শকদের জন্য স্পেশাল আয়োজন এটি। আমি আর ইমন উপস্থাপনা করছি। প্রতিদিনই আমাদের অনেক প্রিয়মুখ এখানে উপস্থিত থাকছেন। আজ রাত ৮টায় আমাদের সঙ্গী হবেন মৌসুমী আপু। আশা করছি আড্ডাটি বেশ জমজমাট হবে।
লাইভ রেডিওর এই অনুষ্ঠানটি আরও শুনতে পাওয়া যাবে ফোন কলে। রবি, এয়ারটেল ও বাংলালিংক থেকে লাইভ শুনতে ডায়াল করতে হবে ২৮৭৭৭ এই নাম্বারে।
এর আগে ইমন-নিরবের সঙ্গে আনন্দময় এক ঘন্টায় অতিথি হয়েছিলেন শাকিব খান, মেহজাবীন, ফেরদৌস, মিশা সওদাগর,পূর্ণিমা, নিপুণ, বিদ্যা সিনহা মিম, চঞ্চল চৌধুরী, মেহের আফরোজ শাওন, মাহিয়া মাহি, মোশাররফ করিম, রোজিনা, অমিত হাসান, ওমর সানি। আগামী পর্বগুলোর অতিথি তালিকায় চমক রয়েছে বলে জানা যায়।






এভিটোয়া’র সভাপতি সাদেক, সম্পাদক বাবলু, দপ্তর সাজু
বৃষ্টির ফোটা…
‘মোহ্ কাটিয়েছে তার’
অভিনয়ে দর্শক প্রশংসায় তমা মির্জা
ঈদের শুভেচ্ছা জানান ভাইস চেয়ারম্যান শিলা
ঈদের শুভেচ্ছায় আ’লীগ নেতা সাজু
ঈদুল আজহা’র শুভেচ্ছায় সাবেক সংসদ আশরাফ উদদিন নিজান
“ডেইলি ভোরের বাণী” পরিবারে ঈদুল আজহা’র শুভেচ্ছা
শারীরিক অক্ষম স্বামী তাই বিবাহ বিচ্ছেদ সানাই
কন্ঠ শিল্পী নোবলকে তালাক দিলেন সালসাবিল