শিরোনাম:
ঢাকা, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩

Bhorer Bani
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২০
প্রথম পাতা » অপরাধ ও দুর্নীতি » যাবে দুবাই কিন্তু গেলেন পতিতালয়!
প্রথম পাতা » অপরাধ ও দুর্নীতি » যাবে দুবাই কিন্তু গেলেন পতিতালয়!
৯৭৪ বার পঠিত
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যাবে দুবাই কিন্তু গেলেন পতিতালয়!

---

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের বন্দরে উচ্চবেতনে দুবাই পাঠানোর কথা বলে এক গৃহবধূকে ভারতের পতিতালয়ে বিক্রির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে ভুক্তভোগী গৃহবধূর স্বামী এ বিষয়ে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দেন।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুদ্দীন ভূইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বামীকে সাহায্য করতে ও একটু সচ্ছল জীবনের আশায় দুবাই যেতে রাজি হন ওই নারী

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীর স্বামী খুব দরিদ্র। তার রোজগার কম হওয়ায় সংসারে অভাব-অনটন দেখা দেয়। এ সময় উপজেলার ফরাজিকান্দা কবরস্থান রোড এলাকার দ্বীন ইসলাম দিলু (৩৫) ও মাধবপাশা এলাকার মনা মিয়া ভুক্তভোগীর স্বামী ও তার স্ত্রীকে উচ্চবেতনে দুবাইতে চাকরি দেওয়ার প্রলোভন দেখায়। স্বামীকে সাহায্য করতে ও একটু সচ্ছল জীবনের আশায় দুবাই যেতে রাজি হন ওই নারী।

পরে গত ১১ আগস্ট সকাল ১০টার দিকে নেওয়ার কথা বলে বাড়ি থেকে ওই নারীকে নিয়ে যান দ্বীন ইসলাম দিলু ও মনা মিয়া। কিন্তু ওই নারীকে কৌশলে ভারতে নিয়ে একটি পতিতালয়ে বিক্রি করে দেয় দিলু ও মনা।

পরে কৌশলে পতিতালয় থেকে পালিয়ে ভারতীয় পুলিশের কাছে আশ্রয় নেন ও পরিবারকে বিস্তারিত জানান ঘটনার শিকার নারী। বর্তমানে তিনি ভারতের দমদম জেলে আটক রয়েছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুদ্দীন ভূইয়া বলেন, “এ ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত চলমান রয়েছে। অভিযোগের সত্যতা পেলে অবশ্যই দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ভি-বানী / ডেস্ক



এ পাতার আরও খবর

‎কমলনগরে ভুয়া দলিলে ২৯ একর জমি দখলে নিলেন ভগ্নিপতি ‎কমলনগরে ভুয়া দলিলে ২৯ একর জমি দখলে নিলেন ভগ্নিপতি
রামগতিতে মদ খেয়ে কর্মচারীকে পিটালেন সাবেক দুই চেয়ারম্যান: ভিডিও ভাইরাল রামগতিতে মদ খেয়ে কর্মচারীকে পিটালেন সাবেক দুই চেয়ারম্যান: ভিডিও ভাইরাল
জমি সংক্রান্ত বিরোধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ জমি সংক্রান্ত বিরোধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ
ব্লকের ট্রাক্টর আটকিয়ে-কাজ বন্ধ করে জামায়াত নেতার প্রকাশ্য চাঁদা দাবি ব্লকের ট্রাক্টর আটকিয়ে-কাজ বন্ধ করে জামায়াত নেতার প্রকাশ্য চাঁদা দাবি
জলাবদ্ধতা নিরসনে ভুলুয়া নদীতে অভিযান জলাবদ্ধতা নিরসনে ভুলুয়া নদীতে অভিযান
কমলনগরে গৃহহীনরা পাননি আশ্রয়ণের ঘর, বেশিভাগ ঘর খালি কমলনগরে গৃহহীনরা পাননি আশ্রয়ণের ঘর, বেশিভাগ ঘর খালি
মাদক সেবনে বাঁধা দেয়ায় বিএনপির কর্মী দৃষ্টি প্রতিবন্ধী বৃদ্ধকে পিটিয়ে হত্যা, পরিবারের আহত আরও-৪ মাদক সেবনে বাঁধা দেয়ায় বিএনপির কর্মী দৃষ্টি প্রতিবন্ধী বৃদ্ধকে পিটিয়ে হত্যা, পরিবারের আহত আরও-৪
পাওনা টাকা চাওয়ায় সন্ত্রাসী হামলা, আটক-১ পাওনা টাকা চাওয়ায় সন্ত্রাসী হামলা, আটক-১
আ’লীগ নেতার খপ্পরে পড়ে নি:স্ব সালমা আক্তার, খুঁইয়েছে ১২লাখ আ’লীগ নেতার খপ্পরে পড়ে নি:স্ব সালমা আক্তার, খুঁইয়েছে ১২লাখ
কমলনগরে অফিস ফাঁকি দিচ্ছে অডিটর আবুল কালাম কমলনগরে অফিস ফাঁকি দিচ্ছে অডিটর আবুল কালাম

আর্কাইভ

উপ-সহকারী ভূমি তহশিলদার’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ-
গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
কমলনগরে পরিত্যক্ত টিনশেট ঘরে ঝু্ঁকিতে চলছে দলিল রেজিস্ট্রি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
মরা খালের ‘প্রাণ’ ফেরানোর দাবি এলাকাবাসীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম
কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা
বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না-এমপি নজরুল ইসলাম বাবু
লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারেফ
লক্ষ্মীপুর-৪ আসনে দু’জনের মনোনয়ন বাতিল
কমলনগরে ডেঙ্গু জ্বর মানে-ই হঠাৎ আতংক
লক্ষ্মীপুরে তৃণমুলে আলোচনায় যুবলীগের সভাপতি প্রার্থী ভুলু
কমলনগরে বিএনপি’র অফিস ভাঙচুর
কমলনগরে প্রধান শিক্ষকের উপর হামলা, বিচার চেয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ র্যালী
জামালপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আ’লীগে মতবিনিময় সভা