আজ চাঁদ দেখা গেলে পবিত্র শবে মি’রাজ ১০ মার্চ!
![]()
আজ ১৪৪২ হিজরির ২৯ জমাদিউল আখিরা। আজ ( শুক্রবার, ১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রজব মাসের চাঁদ দেখা গেলে আগামী ১০ মার্চ (২৬ রজব দিবাগত রাত) পালিত হবে পবিত্র শবে মি’রাজ। আজ চাঁদ দেখা না গেলে আগামী ১১ মার্চ (২৬ রজব দিবাগত রাত) যথাযোগ্য মর্যাদায় পালিত হবে পবিত্র শবে মেরাজ।
গতকাল ১১ ফেব্রুয়ারি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ রজব মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও শবে মেরাজের তারিখ নির্ধারণে এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ইসলামিক ফাউন্ডেশনের সহকারি জনসংযোগ কর্মকর্তা সায়লা শারমিন কর্তৃক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিটি হুবহু তুলে ধরা হলো-
প্রেস বিজ্ঞপ্তি
পবিত্র শবে মি’রাজ এর তারিখ নির্ধারণের লক্ষ্যে আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা।
ঢাকা, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি ২০২১
১৪৪২ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও পবিত্র শবে মি’রাজ এর তারিখ নির্ধারণ এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে আগামীকাল ১২ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যা ৬.৩০ টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান এম.পি.।
বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেলে তা নিম্মোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অর্থবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হলো।
টেলিফোন নম্বর : ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭।
ফ্যাক্স নম্বর : ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১।






প্রকাশিত সংবাদের প্রতিবাদ
খুঁইজেন না বয়ফেন্ডের লগে আছি-নিখোঁজ তরুনী
কমলনগরে সড়ক দূর্ঘটনায় সিএনজি চালক নিহত
কমলনগরে মহিলা দলের ঐতিহাসিক বর্ণাঢ্য শোভাযাত্রা
অধ্যক্ষের বিরুদ্ধে বই বিক্রির অভিযোগ, কমলনগরে সাংবাদিকদের সাথে অধ্যক্ষের মতবিনিময়
কমলনগরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
কমলনগরে রাতভর জেলেকে নির্যাতনের ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৩
পাঁচ দিনের ব্যবধানে বাবা-ছেলের মৃত্যু
দেশের মানুষ পিআর পদ্ধতি চায় না : বিএনপির সাংগঠনিক সম্পাদক শামিম
কমলনগরে স্বেচ্ছাসেবক দলের র্যালী ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম