১১ এপ্রিল ইউপি’র প্রথম ধাপের নির্বাচন
![]()
বুলেটিং সংবাদ : দেশের ২০ জেলার ৩২৩ ইউনিয়ন পরিষদে (ইউপি) প্রথম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১১ এপ্রিল। এর মধ্যে ৪১ ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে।
৭৬তম কমিশন বৈঠক শেষে বুধবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব মোহাম্মদ হুমায়ুর কবীর খোন্দকার।
তিনি বলেন, ২০ জেলার ৬৩টি উপজেলার ৩২৩টি ইউপির মধ্যে ৪১টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে। অন্যগুলোতে ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
![]()
এক্ষেত্রে তফসিল ঘোষণা করা হবে মার্চের প্রথম সপ্তাহে। কেননা, ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ভোটার তালিকা চূড়ান্ত করার পর তফসিল ঘোষণা করা হবে।
হুমায়ুন কবীর বলেন, ষষ্ঠ ধাপের ৯টি পৌরসভার ভোটগ্রহণও অনুষ্ঠিত হবে। পৌরসভাগুলো হলো- ঝালকাঠি, লাঙ্গলকোট, ভাঙ্গা, চকরিয়া, সোনাগজী, কবিরহাট, মহেশখালী, সেতাবগঞ্জ ও দেবীগঞ্জ। এসব পৌরসভাতেও ইভিএমে ভোটগ্রহণ হবে।
এবারও গতবারের মতো চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে ইউপির ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
লক্ষ্মীপুরের কমলনগরের চর ফলকন, চর জাঙ্গালিয়া, তোরাবগঞ্জ ও রামগতির চর বাদাম, চর পোড়াগাছা, চর রমিজ, চর গাজিসহ ৩২৩টি ইউপিতে ভোট হবে।






প্রকাশিত সংবাদের প্রতিবাদ
খুঁইজেন না বয়ফেন্ডের লগে আছি-নিখোঁজ তরুনী
কমলনগরে সড়ক দূর্ঘটনায় সিএনজি চালক নিহত
কমলনগরে মহিলা দলের ঐতিহাসিক বর্ণাঢ্য শোভাযাত্রা
অধ্যক্ষের বিরুদ্ধে বই বিক্রির অভিযোগ, কমলনগরে সাংবাদিকদের সাথে অধ্যক্ষের মতবিনিময়
কমলনগরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
কমলনগরে রাতভর জেলেকে নির্যাতনের ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৩
পাঁচ দিনের ব্যবধানে বাবা-ছেলের মৃত্যু
দেশের মানুষ পিআর পদ্ধতি চায় না : বিএনপির সাংগঠনিক সম্পাদক শামিম
কমলনগরে স্বেচ্ছাসেবক দলের র্যালী ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম