ইউনাইটেড নিউজ ২৪ এর সম্পাদক আ হ ম ফয়সলের ইন্তেকাল

সাংবাদিক, উন্নয়নকর্মী, মানবাধিকারকর্মী ও লেখক আ.হ.ম ফয়সল আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে কক্সবাজার জেলার উখিয়া স্বাস্থ্যকমপ্লেক্সে ইন্তেকাল করেছেন। তার ছোট বোন মোনতিসা তাসনীম মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত কয়েক দিন আগে বোনকে দেখতে কক্সবাজার গিয়েছিল । আজ সন্ধ্যায় ইফতারের পর নামাজ পড়ে বসে বসে কথা বলছিলেন, আ.হ.ম ফয়সল। এসময় হঠাৎ করে অচেতন হয়ে যাওয়া দ্রুত স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আ.হ.ম ফয়সল লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার এলাকার রফিকুল ইসলাম তালুকদারের ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর এবং তিনি স্ত্রী ও একমাত্র ছেলে রেখে গেছেন।
রাতে এ সংবাদ লেখা পর্যন্ত তার মৃতদেহ রামগতির উদ্দেশ্যে রওয়ানা করেছিল। আ.হ.ম ফয়সল সদ্য নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজপোর্টাল ইউনাইটেড নিউজের সম্পাদক ছিলেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা ডরপের মিডিয়া ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তিনি বিভিন্ন বিষয় নিয়ে পত্রপত্রিকায় ব্যাপক লেখালেখি করতেন। ২০০৯ সালে তার লেখা বই ‘’অন দ্য স্পট এবং ২০১৯ সালে এএইচএম নোমান গুসি আন্তর্জাতিক শান্তি পুরস্কার বিজয়ী নামে দুটি বই প্রকাশিত হয়।
তার মৃত্যুতে ‘ডেইলি ভোরের বাণী’ অনলাইন পরিবারের পক্ষে গভীর সমবেদনা জ্ঞাপন করছি।






প্রকাশিত সংবাদের প্রতিবাদ
খুঁইজেন না বয়ফেন্ডের লগে আছি-নিখোঁজ তরুনী
কমলনগরে সড়ক দূর্ঘটনায় সিএনজি চালক নিহত
কমলনগরে মহিলা দলের ঐতিহাসিক বর্ণাঢ্য শোভাযাত্রা
অধ্যক্ষের বিরুদ্ধে বই বিক্রির অভিযোগ, কমলনগরে সাংবাদিকদের সাথে অধ্যক্ষের মতবিনিময়
কমলনগরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
কমলনগরে রাতভর জেলেকে নির্যাতনের ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৩
পাঁচ দিনের ব্যবধানে বাবা-ছেলের মৃত্যু
দেশের মানুষ পিআর পদ্ধতি চায় না : বিএনপির সাংগঠনিক সম্পাদক শামিম
কমলনগরে স্বেচ্ছাসেবক দলের র্যালী ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম