কমলনগরে শান্ত দম্পতির ঈদ সামগ্রী বিতরণ
![]()
লক্ষ্মীপুর প্রতিনিধি : করোনাকালীন মুহুর্তে অসহায়, দরিদ্র, দিনমজুর খেটে-খাওয়া মানুষের মাঝে ঈদুল আযহা উপলক্ষে ঈদ সামগ্রি বিতরণ করেন শান্ত দম্পতির মিরাজ হোসেন শান্ত ও শারমিন জাহান অরিণ।
বৃহস্পতিবার (১৫ জুন) বিকেলে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরফলকন ইউপি’র দেওয়ান মার্কেট ও বিভিন্ন স্থানে এ সামগ্রী বিতরণ করা হয়। এতে সেমাই, চিনা, দুধ, ময়দা ও নুডুস ছিল।
এসময় মিরাজ হোসেন শান্ত বলেন, করোনাকালীন মুহুর্তে পরিবার, পরিজন সহ সকলকে সুরক্ষিত করতে সচেতন হতে হবে। কারণ সচেনতায় পারে অনেকটা করোনার থাবা থেকে কিছুটা রক্ষা করতে। করোনাকালীন লকডাউনে সাধারণ মানুষ, দিনমজুরও কর্মহীনদের মাঝে কিছু ঈদ সামগ্রী বিতরণ করছি।
তিনি আরও বলেন, লকডাউনে মানুষ খুব অসহায় জীবন যাপন করছে। মানুষের পাশে থাকার চেষ্টা করছি। সমাজের বিত্তবানদের অসহায়দের পাশে থাকা দরকার বলে মনে করছি।
এসময় উপস্থিত ছিলেন, কমলনগর উপজেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ডের সভাপতি হাজ্বী কামাল হোসেন, হাজিরহাট ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সাবেক সদস্য ফারুক হোসেন, চর ফলকন ইউনিয়নের ১নং ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য ফারুক হোসেন বাবুল দেওয়ান, জুলহাস দেওয়ান, কবিরসহ প্রমূখ।






প্রকাশিত সংবাদের প্রতিবাদ
খুঁইজেন না বয়ফেন্ডের লগে আছি-নিখোঁজ তরুনী
কমলনগরে সড়ক দূর্ঘটনায় সিএনজি চালক নিহত
কমলনগরে মহিলা দলের ঐতিহাসিক বর্ণাঢ্য শোভাযাত্রা
অধ্যক্ষের বিরুদ্ধে বই বিক্রির অভিযোগ, কমলনগরে সাংবাদিকদের সাথে অধ্যক্ষের মতবিনিময়
কমলনগরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
কমলনগরে রাতভর জেলেকে নির্যাতনের ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৩
পাঁচ দিনের ব্যবধানে বাবা-ছেলের মৃত্যু
দেশের মানুষ পিআর পদ্ধতি চায় না : বিএনপির সাংগঠনিক সম্পাদক শামিম
কমলনগরে স্বেচ্ছাসেবক দলের র্যালী ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম