শুক্রবার, ২৩ জুলাই ২০২১
প্রথম পাতা » বিবিধ » কমলনগরে মাদ্রাসার সিমেন্ট চুরি মামলায় ফরিদ ড্রাইভার কারাগারে
কমলনগরে মাদ্রাসার সিমেন্ট চুরি মামলায় ফরিদ ড্রাইভার কারাগারে

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরের ফলকন ইউপিতে নির্মাণাধীন মাদ্রাসার সিমেন্ট চুরি করে মো. শেখ ফরিদ (৪৬) (ফরিদ ড্রাইভিার) নামের এক ঘরজমাই এখন কারাগারে।
মঙ্গলবার রাতে উপজেলার ফলকন আইয়ুবনগর শ্বশুর বাড়ির এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে রামগতি উপজেলার আলেকজান্ডার এলাকার রইস উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চর ফলকন ইউনিয়নে ৪ নম্বর ওয়ার্ডে বেগম মানছুরী স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার নির্মাণ কাজ চলছিল। ওই নির্মাণাধীন মাদ্রাসার ৮ব্যাগ সিমেন্ট চুরি করে ফরিদ হাজিরহাট বাজারের একটি দোকানে বিক্রি করে। খবর পেয়ে ওই এলাকার সাবেক ইউপি সদস্য মো. হাফিজ কমলনগর থানায় অভিযোগ করেন।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোসলেহ উদ্দিন জানান, সিমেন্ট চুরির অভিযোগে মো. শেখ ফরিদ নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সে অন্য কোনো চুরির সঙ্গে জড়িত আছে কিনা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, সম্প্রতি চরফলকন ইউনিয়নে ৪ নম্বর ওয়ার্ডে কয়েকটি চুরির ঘটনা ঘটেছে। গত ২২ জুন রাতে চর ফলকন (আইয়ুবনগর) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৪টি সিলিং ফ্যান ও একটি মটর চুরি হয়। এরআগে আইয়ুবনগর ফাউন্ডেশনের মটর ও সিলিং ফ্যান চুরি হয়েছে। এসব চুরির ঘটনায় চোর ও চোরের সহযোগীদের বিচারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।





প্রকাশিত সংবাদের প্রতিবাদ
খুঁইজেন না বয়ফেন্ডের লগে আছি-নিখোঁজ তরুনী
কমলনগরে সড়ক দূর্ঘটনায় সিএনজি চালক নিহত
কমলনগরে মহিলা দলের ঐতিহাসিক বর্ণাঢ্য শোভাযাত্রা
অধ্যক্ষের বিরুদ্ধে বই বিক্রির অভিযোগ, কমলনগরে সাংবাদিকদের সাথে অধ্যক্ষের মতবিনিময়
কমলনগরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
কমলনগরে রাতভর জেলেকে নির্যাতনের ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৩
পাঁচ দিনের ব্যবধানে বাবা-ছেলের মৃত্যু
দেশের মানুষ পিআর পদ্ধতি চায় না : বিএনপির সাংগঠনিক সম্পাদক শামিম
কমলনগরে স্বেচ্ছাসেবক দলের র্যালী ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম