শিরোনাম:
ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

Bhorer Bani
রবিবার, ১০ অক্টোবর ২০২১
প্রথম পাতা » বিনোদন » ডিভোর্সের পর খোলামেলা আলোচনায় সামান্তা
প্রথম পাতা » বিনোদন » ডিভোর্সের পর খোলামেলা আলোচনায় সামান্তা
৮০৩ বার পঠিত
রবিবার, ১০ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ডিভোর্সের পর খোলামেলা আলোচনায় সামান্তা

---

সম্প্রতি বিবাহ বিচ্ছেদ হয়েছে দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্যের। এক যৌথ বিবৃতির মাধ্যমে বিচ্ছেদ ঘোষণা করেন তারা। তবে বিষয়টি নিয়ে গণমাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চললেও চুপ ছিলেন এই দুই তারকা। অবশেষে প্রথমবার মুখ খুললেন সামান্থা।

এক ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি করেন বিবাহ বিচ্ছেন নিয়ে খোলামেলা আলোচনা। সেখানে সমালোচনা কারীদের জবাব দেন এই অভিনেত্র। একই সঙ্গে ঘুরে দাঁড়ানোর জন্য সময় চান শুভাকাঙ্খীদের কাছে।

৮ অক্টোবর নিজের ভ্যারিফাইড ইনস্টাগ্রামে একটি স্টোরির বিবৃতিতে সামান্থা বলেন, আমার ব্যক্তিগত সংকটে আপনাদের সহমর্মিতা আমাকে অভিভূত করেছে। আমার প্রতি গভীর সহানুভূতি ও উদ্বেগের জন্য এবং আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার আর গালগল্পের জবাব দেয়ার জন্য সবাইকে ধন্যবাদ।

তাদের দাবি, আমার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল, আমি কখনো সন্তান নিতে চাইনি, আমি একজন সুবিধাবাদী এবং আমি সম্প্রতি গর্ভপাত করেছি।

তিনি আরো বলেন, ডিভোর্স ভীষণ বেদনাদায়ক একটি প্রক্রিয়া। সামলে নেয়ার জন্য আমাকে সময় দিন। আমার ওপর ক্রমাগত ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে। তবে এসবের কারণে আমি ভেঙে পড়ব না, সেই প্রতিশ্রুতি আমি দিচ্ছি।

বিয়ের চারবছর পর যৌথ বিবৃতিতে বিচ্ছেদের ঘোষণা দেন সামান্থা ও নাগা চৈতন্য। বিবৃতিতে তারা বলেন, অনেক আলোচনা ও চিন্তাভাবনার পর আমরা স্বামী-স্ত্রী থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং নিজেদের পথ বেছে নিয়েছি।



উপ-সহকারী ভূমি তহশিলদার’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ-
গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
কমলনগরে পরিত্যক্ত টিনশেট ঘরে ঝু্ঁকিতে চলছে দলিল রেজিস্ট্রি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
মরা খালের ‘প্রাণ’ ফেরানোর দাবি এলাকাবাসীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম
কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা
বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না-এমপি নজরুল ইসলাম বাবু
লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারেফ
লক্ষ্মীপুর-৪ আসনে দু’জনের মনোনয়ন বাতিল
কমলনগরে ডেঙ্গু জ্বর মানে-ই হঠাৎ আতংক
লক্ষ্মীপুরে তৃণমুলে আলোচনায় যুবলীগের সভাপতি প্রার্থী ভুলু
কমলনগরে বিএনপি’র অফিস ভাঙচুর
কমলনগরে প্রধান শিক্ষকের উপর হামলা, বিচার চেয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ র্যালী
জামালপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আ’লীগে মতবিনিময় সভা