শিরোনাম:
ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

Bhorer Bani
সোমবার, ১১ অক্টোবর ২০২১
প্রথম পাতা » বিনোদন » মুক্তি পেল ‘পদ্মাপুরান’
প্রথম পাতা » বিনোদন » মুক্তি পেল ‘পদ্মাপুরান’
১০৮৬ বার পঠিত
সোমবার, ১১ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মুক্তি পেল ‘পদ্মাপুরান’

---

বিনোদন ডেস্ক : ঢাকা সহ দেশের মোট তিনটি জেলায় মুক্তি পেয়েছে তরুণ নির্মাতা রাশিদ পলাশ পরিচালিত প্রথম সিনেমা ‘পদ্মাপুরান’। রাজধানী ঢাকা ছাড়া সিনেমাটি মুক্তির দিনে দেখতে পারবেন চট্টগ্রাম ও নারায়ণগঞ্জের দর্শক।

নির্মাতাসূত্রে খবর, রাজধানী ঢাকার বসুন্ধরা সিনেপ্লেক্স, সনি স্কয়ার, শ্যামলী সিনেমা হল এবং যমুনা ব্লকবাস্টারে মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত ‘পদ্মাপুরান’।

এছাড়া চট্টগ্রামের সুগন্ধা সিনেমা হল এবং নারায়ণগঞ্জের সিনেস্কোপে মুক্তি পেয়েছে সিনেমাটি।

সিনেমাটি নিয়ে এরআগে নির্মাতা রাশিদ পলাশ বলেন, ‘আমরা নদী পাড়ের মানুষের জীবনের একটা গল্প বলতে চেয়েছি এই ছবিতে। যেটা একেবারেই আমাদের গল্প। পদ্মার পাড়ের মানুষের গল্প।’

‘পদ্মাপুরান’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি, প্রসূন আজাদ, শম্পা রেজা, জয়রাজ, সুমিত সেনগুপ্ত, কায়েস চৌধুরী, সূচনা শিকদার, রেশমী, হেদায়েত নান্নু, আশরাফুল আশিষ, সাদিয়া তানজিন প্রমুখ।

নির্মাতা রাশিদ পলাশের হাতে রয়েছে ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিতব্য সিনেমা ‘প্রীতিলতা’। যার এখন পর্যন্ত ৩৫ ভাগ দৃশ্যধারণ শেষ। শিগগির ছবির বাকি অংশের শুটিং হবে বলে জানান নির্মাতা।

ভী-বাণী /ডেস্ক



উপ-সহকারী ভূমি তহশিলদার’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ-
গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
কমলনগরে পরিত্যক্ত টিনশেট ঘরে ঝু্ঁকিতে চলছে দলিল রেজিস্ট্রি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
মরা খালের ‘প্রাণ’ ফেরানোর দাবি এলাকাবাসীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম
কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা
বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না-এমপি নজরুল ইসলাম বাবু
লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারেফ
লক্ষ্মীপুর-৪ আসনে দু’জনের মনোনয়ন বাতিল
কমলনগরে ডেঙ্গু জ্বর মানে-ই হঠাৎ আতংক
লক্ষ্মীপুরে তৃণমুলে আলোচনায় যুবলীগের সভাপতি প্রার্থী ভুলু
কমলনগরে বিএনপি’র অফিস ভাঙচুর
কমলনগরে প্রধান শিক্ষকের উপর হামলা, বিচার চেয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ র্যালী
জামালপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আ’লীগে মতবিনিময় সভা