কমলনগরে নৌকার গণসংযোগ ও প্রচারে মেজবাহ্ উদ্দিন বাপ্পী
![]()
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরের চর কাদিরা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকা প্রতিকের প্রচার-প্রচারণা ও গনসংযোগ করেন উপজেলা যুবলীগের আহবায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ্ উদ্দিন আহমেদ বাপ্পী।
তিনি বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নুরুল ইসলাম সাগরের পক্ষে প্রচার ও উঠান বৈঠক করে জনমতে সাড়া জাগিয়ে তোলেন। এসময় ব্যানার, পেস্টুন ও লিফলেট বিতরণ করেন।
![]()
মেজবাহ্ উদ্দিন আহমেদ বাপ্পী বলেন, নৌকা প্রতিক জননেত্রী শেখ হাছিনার উন্নয়নের প্রতিক। তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিকের পক্ষে সবার ভোট চেয়েছেন। নৌকার হচ্ছে উন্নয়নের প্রতিক। এটা স্বাধীনতার প্রতিক।
তিনি আরও বলেন, দলের প্রতিকের বিরুদ্ধে যারা বিদ্রোহী ভোট করছে, তাদের প্রতি আহবান থাকবে, নৌকার বিরুদ্ধে ভোট না করে দলের ভোট করেন। দল যাকে নৌকা প্রতিকের মনোনয়ন দিয়েছে তার পক্ষে কাজ করতে। দলীয় প্রতিক নৌকাকে বিজয় করতে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আহসান উল্ল্যাহ হিরণ, ফারুক ভূইয়া, মোহাম্মদ উল্লাহ, মো. কপিল উদ্দিন, কামরুল ইসলাম, মো. মাহফুজুর রহমান, সোহেল বাঙালী, মাইনুল ইসলাম প্রদিপসহ প্রমুখ। আগামী ১১ নভেম্বর সারাদিন ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
ভী-বাণী/ আমু






প্রকাশিত সংবাদের প্রতিবাদ
খুঁইজেন না বয়ফেন্ডের লগে আছি-নিখোঁজ তরুনী
কমলনগরে সড়ক দূর্ঘটনায় সিএনজি চালক নিহত
কমলনগরে মহিলা দলের ঐতিহাসিক বর্ণাঢ্য শোভাযাত্রা
অধ্যক্ষের বিরুদ্ধে বই বিক্রির অভিযোগ, কমলনগরে সাংবাদিকদের সাথে অধ্যক্ষের মতবিনিময়
কমলনগরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
কমলনগরে রাতভর জেলেকে নির্যাতনের ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৩
পাঁচ দিনের ব্যবধানে বাবা-ছেলের মৃত্যু
দেশের মানুষ পিআর পদ্ধতি চায় না : বিএনপির সাংগঠনিক সম্পাদক শামিম
কমলনগরে স্বেচ্ছাসেবক দলের র্যালী ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম