লক্ষ্মীপুরে সাংবাদিক আজাদ ও সাজ্জাদ এর পিতার ইন্তেকাল
![]()
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিহাট বাজার সংলগ্ন চরফলকন গ্রামের অধিবাসী এবং হাজিরহাট বাজারের প্রতিষ্ঠিত ব্যবসায়ী হাজী আলী আহম্মদ আর বেচেঁ নেই (ইন্না-লিল্লাহ….. রাজেউন)।
সোমবার সকাল সাড়ে সাতটায় লক্ষ্মীপুর ওয়েলকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। এর আগে বার্ধক্যজনিত নানা রোগ নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলেন।
মরহুমের মৃত্যুর খবর নিশ্চিত করেন ছোট ছেলে সাজ্জাদ রহমান।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। সোমবার বিকেলে আছরের নামাজের পর জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাপন করা হবে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ৭ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর বড় ছেলে আবুল কালাম আজাদ এনটিভি এবং দৈনিক যুগান্তরের লক্ষ্মীপুর প্রতিনিধি পদে দায়িত্বরত আছেন এবং ছোট সাজ্জাদ রহমান দৈনিক যুগান্তরের রামগতি-কমলনগর উপজেলা প্রতিনিধি এবং কমলনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি ছিলেন।
লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য এবিএম আশ্রাফ উদ্দিন নিজান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি, চেয়ারম্যান মো.নিজাম উদ্দিন ও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নুরু হুদা চৌধুরী শোক প্রকাশ করেন। এছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে শোক প্রকাশ করেন।






প্রকাশিত সংবাদের প্রতিবাদ
খুঁইজেন না বয়ফেন্ডের লগে আছি-নিখোঁজ তরুনী
কমলনগরে সড়ক দূর্ঘটনায় সিএনজি চালক নিহত
কমলনগরে মহিলা দলের ঐতিহাসিক বর্ণাঢ্য শোভাযাত্রা
অধ্যক্ষের বিরুদ্ধে বই বিক্রির অভিযোগ, কমলনগরে সাংবাদিকদের সাথে অধ্যক্ষের মতবিনিময়
কমলনগরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
কমলনগরে রাতভর জেলেকে নির্যাতনের ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৩
পাঁচ দিনের ব্যবধানে বাবা-ছেলের মৃত্যু
দেশের মানুষ পিআর পদ্ধতি চায় না : বিএনপির সাংগঠনিক সম্পাদক শামিম
কমলনগরে স্বেচ্ছাসেবক দলের র্যালী ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম