কমলনগরে ওয়ারিয়র্স ক্লাবের ইফতার ও দোয়া
![]()
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় ‘কমলনগর ওয়ারিয়র্স ক্লাব’এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ এপ্রিল) বিকেলে উপজেলার চর লরেন্স খাসের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় হল রুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক মিজানুর রহমান মানিক, খাসের হাট সপ্রাবি প্রধান শিক্ষক আব্দুর রহমান সেলিম, সাংবাদিক ও স্কুল শিক্ষক কাজি ইউনুস, মাওলানা আবুল বয়ান, কমলনগর কলেজ প্রভাষক আমজাদ হোসেন আমু, ইন্সট্রাক্টর আলমগীর হোসেন, ক্রিয়াবিদ ইলিয়াস হোসেন, ইসলামী ব্যাংকের সি:অফিসার কাজি মাহমুদুল হাসান, থানা মসজিদের খতিব মাওলানা রেদোয়ান, মাওলানা আমিনুল ইসলামসহ প্রমুখ।
কমলনগর ওয়ারিয়র্স ক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ আল ফারুক জুয়েলের সভাপতিত্বে উপস্থাপনা করেন আফলাতুন কাউসার।
বক্তরা, রমযানের ফজিলত, তাৎপর্য সম্পর্কে বিশদ আলোচনা এবং ক্লাবের সাংস্কৃতি যেন অপ- সাংস্কৃতিতে পরিনত না হয় সেই সম্পর্কে বিস্তারিত কথা বলেন। ওয়ারিয়র্স ক্লাবের পাশে সবসময় থাকার অঙ্গিকার ব্যক্ত করেন। পরিশেষে, মোনাজাত শেষে ইফতারের আয়োজন করা হয়।
রবিবার(৮মে)সকালে ক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল ফারুক বলেন, কমলনগরে সবধরণের খেলাধুলা ও ইসলামী সংগীত, সাংস্কৃতি নিয়ে সব সময় কাজ করবে কমলনগর ওয়ারিয়র্স ক্লাব।
আমু/ডেস্ক/ভী-বাণী






প্রকাশিত সংবাদের প্রতিবাদ
খুঁইজেন না বয়ফেন্ডের লগে আছি-নিখোঁজ তরুনী
কমলনগরে সড়ক দূর্ঘটনায় সিএনজি চালক নিহত
কমলনগরে মহিলা দলের ঐতিহাসিক বর্ণাঢ্য শোভাযাত্রা
অধ্যক্ষের বিরুদ্ধে বই বিক্রির অভিযোগ, কমলনগরে সাংবাদিকদের সাথে অধ্যক্ষের মতবিনিময়
কমলনগরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
কমলনগরে রাতভর জেলেকে নির্যাতনের ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৩
পাঁচ দিনের ব্যবধানে বাবা-ছেলের মৃত্যু
দেশের মানুষ পিআর পদ্ধতি চায় না : বিএনপির সাংগঠনিক সম্পাদক শামিম
কমলনগরে স্বেচ্ছাসেবক দলের র্যালী ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম