শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

Bhorer Bani
বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২
প্রথম পাতা » বিবিধ » কমলনগরে ইটভাটার কালো ধোঁয়ায় জীব বৈচিত্র ধ্বংস, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন
প্রথম পাতা » বিবিধ » কমলনগরে ইটভাটার কালো ধোঁয়ায় জীব বৈচিত্র ধ্বংস, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন
৫৮২ বার পঠিত
বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলনগরে ইটভাটার কালো ধোঁয়ায় জীব বৈচিত্র ধ্বংস, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

---

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে ইটভাটার কালোধোঁয়ায় প্রায় দুই’শ পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। গত ২১ বছর থেকে মেসার্স এমএনএস ব্রিক ম্যানুফেকচারার নামে এ অবৈধ ইটভাটা স্থাপনের ফলে জীববৈচিত্র ধ্বংস হয়ে মারাত্মক হুমকির মুখে পড়েছে ফসলি জমি ও সামাজিক বনায়ন। বায়োদূষণের ফলে ফুসফুসের প্রদাহ, শ্বাসকষ্ট, সর্দি-কাশিসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে এ এলাকার সাধারণ মানুষ।

এরই প্রতিবাদে বুধবার (২২জুন) সকালে কমলনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবার।

ভুক্তভোগী এক পরিবার পক্ষে মো. হুমায়ুন কবির সংবাদ সম্মেলনে বলেন, উপজেলার চরলরেন্স এলাকায় ২০০১ সালে মেসার্স এমএনএস ব্রিক ম্যানুফেকাচারার নামে একটি অবৈধ ইটভাটা স্থাপন করেন। তখনকার সময় ভাটা মালিক মোশারফ হোসেন খোকন ইউপি চেয়ারম্যান হওয়ায় এলাকাবাসী প্রতিবাদ করেও কোন প্রতিকার পায়নি। দীর্ঘ দিন থেকে ভাটা পরিচালনার ফলে আশপাশের প্রায় দু’শত পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে অনেকে তাদের বাড়ি-ঘর ফেলে রেখে অন্যত্র বসবাস করছে। সম্প্রতি চলতি মাসের ১২ তারিখে ইটভাটার কালো ধোঁয়া ছেড়ে দিলে আশ পাশের প্রায় দু’শত পরিবারের বাড়ির পরিবেশ বান্ধব গাছপালা পুড়ে ছাই হয়ে যায়। এছাড়াও ফসলী জমি ফলদ ও বনজ সকল উদ্ভিদ ধ্বংস হয়ে গেছে।

---

তিনি আরো বলেন, তাদের অবৈধ ইটভাটা সরিয়ে নিতে বহুবার প্রশাসনের ধারস্থ হলেও কোন প্রতিকার পায়নি। সর্বশেষ গত ২০১৮সালের ৮ অক্টোবর জেলা প্রশাসকের বরাবরে একটি লিখিত অভিযোগ করেন তিনি। জেলা প্রশাসক তৎসময়কার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেও কোন ব্যবস্থা নেননি। জেলা প্রশাসক বরাবরে অভিযোগ দেওয়ার পর থেকে ভাটা মালিক, মোশারফ হোসেন খোকন ও তার ভাই মো. রাশেদ আমাদের হুমকি ধমকি দিয়ে আসছেন।

এ বিষয়ে ভাটা মালিক মো. রাশেদ বলেন ইটভাটার সর্বশেষ আগুন নেভানোর সময় কালো ধোঁয়ায় আশপাশের কিছুটা ক্ষতি হয়। এ বছর ওয়েদার খারাপ থাকায় বেশি ক্ষতি হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান বলেন, বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখার জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পুদম পুষ্প চাকমাকে নির্দেশ দেওয়া হয়েছে।

ভী-বাণী /ডেস্ক/আমু



আর্কাইভ

উপ-সহকারী ভূমি তহশিলদার’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ-
গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
কমলনগরে পরিত্যক্ত টিনশেট ঘরে ঝু্ঁকিতে চলছে দলিল রেজিস্ট্রি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
মরা খালের ‘প্রাণ’ ফেরানোর দাবি এলাকাবাসীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম
কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা
বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না-এমপি নজরুল ইসলাম বাবু
লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারেফ
লক্ষ্মীপুর-৪ আসনে দু’জনের মনোনয়ন বাতিল
কমলনগরে ডেঙ্গু জ্বর মানে-ই হঠাৎ আতংক
লক্ষ্মীপুরে তৃণমুলে আলোচনায় যুবলীগের সভাপতি প্রার্থী ভুলু
কমলনগরে বিএনপি’র অফিস ভাঙচুর
কমলনগরে প্রধান শিক্ষকের উপর হামলা, বিচার চেয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ র্যালী
জামালপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আ’লীগে মতবিনিময় সভা