শিরোনাম:
ঢাকা, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

Bhorer Bani
সোমবার, ২২ আগস্ট ২০২২
প্রথম পাতা » বিবিধ » কমলনগরে ইউপি সদস্যের ওপর হামলা
প্রথম পাতা » বিবিধ » কমলনগরে ইউপি সদস্যের ওপর হামলা
৫৮০ বার পঠিত
সোমবার, ২২ আগস্ট ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলনগরে ইউপি সদস্যের ওপর হামলা

 ---

লক্ষ্মীপুর প্রতিনিধি :  জমি সংক্রান্ত বিরোধের জের ধরে লক্ষ্মীপুরের কমলনগরে দেলোয়ার হোসেন সর্দার নামে এক ইউপি সদস্যকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করা হয়েছে।রোববার (২১ আগষ্ট) সকালে উপজেলার চর ফলকন ইউনিয়নের সেকান্তর সর্দার বাড়িতে এ ঘটনা ঘটে।আহত ইউপি সদস্য দেলোয়ার হোসেন সাবেক সেনা সদস্য ছিলেন।

তিনি চর ফলকন ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের (ইউপি) সদস্যের দায়িত্বে রয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ভুক্তভোগীর পরিবার।

জানা যায়, একই বাড়ি কাজল মিয়ার সাথে দীর্ঘ দিন থেকে সাড়ে ২৫ শতাংশ জমি নিয়ে দেলোয়ার হোসেনের বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। ঘটনার দিন সকালে নারিকেল পাড়াকে কেন্দ্র করে দেলোয়ার হোসেনের স্ত্রীর সাথে প্রতিপক্ষ কাজল তার ছেলে ইয়ার হোসেন ও মামুন হোসেনের কথা কাটাকাটি হয়। খবর পেয়ে দেলোয়ার হোসেনের ঘটনাস্থলে গেলে তাকে এলোপাতাড়ি মারধর করেন ইয়ার হোসেন ও মামুন।
পরে মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন।

হাসপাতালে চিকিৎসাধীন ইউপি সদস্য দেলোয়ার হোসেনে বলেন, তাদের বাড়ির সাড়ে ২৫ শতাংশ জমি নিয়ে কাজল মিয়ার সাথে দীর্ঘ দিন থেকে বিরোধ চলছিল। সকালে কাজল মিয়া বাহিরের কিছু লোকজন নিয়ে বিরোধকৃত জায়গার গাছ থেকে নারিকেল পাড়ছিলেন। বিষয়টি তার স্ত্রী জানালে তিনি গিয়ে বাঁধা দেন। এতে কাজল মিয়া তাঁর ছেলেরা সহ ৮-১০জন লোক তাকে এবং স্ত্রী নুর নাহারকে লোহার রড, দা, ও লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখমে রক্তাক্ত করে।

এদিকে বিষয়টি নিয়ে মামুন জানান, তাদের জমির নারিকেল গাছ থেকে নারিকেল পাড়তে গেলে দেলোয়ার ও তার স্ত্রী বাঁধা দেয়। এতে উভয়ের মধ্যে হাতাহাতি হয়। তাদের পরিবারের চারজন জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এবিষয়ে মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভী-বাণী /ডেস্ক



আর্কাইভ

উপ-সহকারী ভূমি তহশিলদার’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ-
গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
কমলনগরে পরিত্যক্ত টিনশেট ঘরে ঝু্ঁকিতে চলছে দলিল রেজিস্ট্রি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
মরা খালের ‘প্রাণ’ ফেরানোর দাবি এলাকাবাসীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম
কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা
বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না-এমপি নজরুল ইসলাম বাবু
লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারেফ
লক্ষ্মীপুর-৪ আসনে দু’জনের মনোনয়ন বাতিল
কমলনগরে ডেঙ্গু জ্বর মানে-ই হঠাৎ আতংক
লক্ষ্মীপুরে তৃণমুলে আলোচনায় যুবলীগের সভাপতি প্রার্থী ভুলু
কমলনগরে বিএনপি’র অফিস ভাঙচুর
কমলনগরে প্রধান শিক্ষকের উপর হামলা, বিচার চেয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ র্যালী
জামালপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আ’লীগে মতবিনিময় সভা