শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

Bhorer Bani
শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » বিবিধ » কমলনগরে ল্যাব মালিকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ
প্রথম পাতা » বিবিধ » কমলনগরে ল্যাব মালিকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ
১৫৪৫ বার পঠিত
শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলনগরে ল্যাব মালিকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

---

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে ল্যাব মালিকের বিরুদ্ধে কর্মচারি (পরিছন্ন কর্মী) নারীর যৌন হয়রানির লিখিত অভিযোগ পাওয়া গেছে। উপজেলার হাজির হাট বাজারে মেঘনা মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক মো. মামুনের বিরুদ্ধে ভুক্তভোগী নারীর পক্ষে অভিযোগটি পাওয়া যায়।

ভুক্তভোগী নারীর মা লিখিত অভিযোগে বলেন, তার মেয়ে দীর্ঘদিন হাজিরহাট বাজারে মেঘনা মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে পরিচন্ন কর্মী হিসেবে কর্মরত ছিলেন। প্রায় সময় অভিযুক্ত মামুন তাকে মোটা অংকের অর্থের বিনিময়ে অনৈতিক, অসভ্য ইঙ্গিত করতেন। বিষয়গুলো অন্য মালিকদের জানানো হলে তারা আর এমন হবে মর্মে সিদ্ধান্ত দেয়। কিন্তু কিছুদিন পরে পূর্নরায় অভিযুক্ত মামুন এক্স-রে রুমে তার মেয়েকে পিছন থেকে জড়িয়ে ধরে ধর্ষণের চেষ্টা করেন। পরে সে চিৎকার দিয়ে ছাড়া পান। তার মেয়ে বাড়িতে এসে বিষয়টি জানালে তিনি স্থানীয় প্রেসক্লাব বরাবর লিখিত অভিযোগ দিতে বাধ্য হন এবং প্রশাসনকে অবহিত করেন। তিনি তার মেয়েকে জোরপূর্বক যৌন হয়রানির বিষয়ে অভিযুক্ত মামুনের শাস্তি দাবি করেন।

অভিযুক্ত নারী ভিডিও বক্তব্যে তার সাথে যৌন হয়রানির বিষয়টি তুলে ধরেন।

খোঁজ নিয়ে জানা যায়, মেঘনা মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসা সেবা নিয়ে রোগীদের মধ্যে অনিহা ও ভুল রিপোর্ট প্রদানের তথ্য উঠে।

লিখিত অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মো.মামুন বিষয়টি এড়িয়ে যান। পররর্তীতে ল্যাবের অন্য মালিক শিমু রানী দাস জানান, তার বিরুদ্ধে লিখিত অভিযোগ মিথ্যা এবং কিছু লোক তাকে হেও করতে ষড়যন্ত্র করছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আবু তাহের বলেন, অভিযোগ এখনো পায়নি। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেয়া হবে। এছাড়াও তিনি বলেন, মেঘনা মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের নিবন্ধন নবায়ন নেই। এদের বারবার নোটিশ করলেও নিবন্ধন নবায়ন করেনি। অবৈধ, নিবন্ধন বিহীন ল্যাবের বিরুদ্ধে খুব শ্রীর্ঘই অভিযান পরিচালিত হবে।

কমলনগর থানা ইনচার্জ মুহাম্মদ সোলাইমান(ওসি) বলেন, ভুক্তভোগীর অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



আর্কাইভ

উপ-সহকারী ভূমি তহশিলদার’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ-
গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
কমলনগরে পরিত্যক্ত টিনশেট ঘরে ঝু্ঁকিতে চলছে দলিল রেজিস্ট্রি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
মরা খালের ‘প্রাণ’ ফেরানোর দাবি এলাকাবাসীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম
কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা
বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না-এমপি নজরুল ইসলাম বাবু
লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারেফ
লক্ষ্মীপুর-৪ আসনে দু’জনের মনোনয়ন বাতিল
কমলনগরে ডেঙ্গু জ্বর মানে-ই হঠাৎ আতংক
লক্ষ্মীপুরে তৃণমুলে আলোচনায় যুবলীগের সভাপতি প্রার্থী ভুলু
কমলনগরে বিএনপি’র অফিস ভাঙচুর
কমলনগরে প্রধান শিক্ষকের উপর হামলা, বিচার চেয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ র্যালী
জামালপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আ’লীগে মতবিনিময় সভা