সোমবার, ৬ মার্চ ২০২৩
প্রথম পাতা » বিবিধ » কমলনগরে অক্সিজেন প্ল্যান্টে নিহত পরিবারে নগদ অর্থ সহায়তায় ইউএনও সুচিত্র
কমলনগরে অক্সিজেন প্ল্যান্টে নিহত পরিবারে নগদ অর্থ সহায়তায় ইউএনও সুচিত্র
![]()
লক্ষ্মীপুর প্রতিনিধি :লক্ষ্মীপুরের কমলনগরে চট্টগ্রামের সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্ট বিস্ফোরণের ঘটনায় মো. সালাউদ্দিন (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) আনোয়ার হোছাইন আকন্দের নির্দেশে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস পরিবারের পক্ষে ২০ হাজার টাকার নগদ অর্থ প্রদান করেন। নিহত সালাউদ্দিনের পরিবারে বাবা, সৎমা ২ভাই ও ৩ বোন রয়েছে।
পরিবারের পক্ষে জানা যায়, নিহত সালাউদ্দিন ছিলেন পরিবারের একমাত্র উপার্জন ব্যক্তি। তার মৃত্যুতে পরিবারে হঠাৎ শোক নেমে আসে। রমযানের আগে বাড়িতে আসার কথা ছিল তার। তবে সে এসেছে লাশ হয়ে.। এই পরিবারে উপার্জনের আর কেউ রহিল না।
নিহত সালাউদ্দিন উপজেলার চর লরেন্স এলাকার মহিজল হকের পুত্র। তিনি অক্সিজেন প্ল্যান্টের গাড়িচালক ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস বলেন, সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্ট বিস্ফোরণে সালাউদ্দিন নিহত হন। ডিসি স্যারের পক্ষে তার পরিবারে ২০ হাজার টাকা নগদ অর্থ প্রধান করেছি। তার পরিবারে সেছিল একমাত্র উপার্জন ব্যক্তি। নিহতের বিষয়টি খুবই দুঃখজনক।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলার চর লরেন্স ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.নুরুল আমিন মাষ্টার।





প্রকাশিত সংবাদের প্রতিবাদ
খুঁইজেন না বয়ফেন্ডের লগে আছি-নিখোঁজ তরুনী
কমলনগরে সড়ক দূর্ঘটনায় সিএনজি চালক নিহত
কমলনগরে মহিলা দলের ঐতিহাসিক বর্ণাঢ্য শোভাযাত্রা
অধ্যক্ষের বিরুদ্ধে বই বিক্রির অভিযোগ, কমলনগরে সাংবাদিকদের সাথে অধ্যক্ষের মতবিনিময়
কমলনগরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
কমলনগরে রাতভর জেলেকে নির্যাতনের ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৩
পাঁচ দিনের ব্যবধানে বাবা-ছেলের মৃত্যু
দেশের মানুষ পিআর পদ্ধতি চায় না : বিএনপির সাংগঠনিক সম্পাদক শামিম
কমলনগরে স্বেচ্ছাসেবক দলের র্যালী ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম