কমলনগরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত
![]()
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে সড়ক দুর্ঘটনায় আবদুল মান্নান (৫০) নামের এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। আহত হয়েছেন তারই স্ত্রী স্কুল শিক্ষিকা জাহানারা আক্তার।
শনিবার (১১ মার্চ) দুপুর সোয়া ২ টার দিকে রামগতি-লক্ষ্মীপুর সড়কের কমলনগর উপজেলার হাজিরহাট হাফেজিয়া মাদ্রাসার সামনে বাস-মোটরসাইকেল সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুল মান্নান উপজেলার উত্তর চর কালকিনি কে আলম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তিনি চর কালকিনি গ্রামের খোরশেদ আলমের ছেলে। আহত জাহানারা বেগম একই বিদ্যালয়ের শিক্ষক।
স্থানীয়রা জানান, মোটরসাইকেল যোগে তারা স্বামী স্ত্রী দুইজন হাফেজিয়া মাদ্রাসা সামনে পৌঁছলে যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তারা গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। আবদুল মান্নানের অবস্থার অবনতি দেখে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
কমলনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জহিরুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।






প্রকাশিত সংবাদের প্রতিবাদ
খুঁইজেন না বয়ফেন্ডের লগে আছি-নিখোঁজ তরুনী
কমলনগরে সড়ক দূর্ঘটনায় সিএনজি চালক নিহত
কমলনগরে মহিলা দলের ঐতিহাসিক বর্ণাঢ্য শোভাযাত্রা
অধ্যক্ষের বিরুদ্ধে বই বিক্রির অভিযোগ, কমলনগরে সাংবাদিকদের সাথে অধ্যক্ষের মতবিনিময়
কমলনগরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
কমলনগরে রাতভর জেলেকে নির্যাতনের ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৩
পাঁচ দিনের ব্যবধানে বাবা-ছেলের মৃত্যু
দেশের মানুষ পিআর পদ্ধতি চায় না : বিএনপির সাংগঠনিক সম্পাদক শামিম
কমলনগরে স্বেচ্ছাসেবক দলের র্যালী ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম