শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

Bhorer Bani
বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০২৩
প্রথম পাতা » বিবিধ » কাঠের পুল নির্মান করে দৃষ্টান্ত রাখেন ইউএনও সূচিত্র রঞ্জন দাস
প্রথম পাতা » বিবিধ » কাঠের পুল নির্মান করে দৃষ্টান্ত রাখেন ইউএনও সূচিত্র রঞ্জন দাস
৪৪৫ বার পঠিত
বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কাঠের পুল নির্মান করে দৃষ্টান্ত রাখেন ইউএনও সূচিত্র রঞ্জন দাস

---

আমজাদ হোসেন আমু (লক্ষ্মীপুর প্রতিনিবেদক): দীর্ঘ সময় ধরে মানুষের ভোগান্তি থেকে রক্ষায় কাঠের পুল নির্মান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সূচিত্র রঞ্জন দাস। তিনি দীর্ঘদিনের মানুষের যাতায়াত সমস্যা সমাধানে দৃষ্টান্ত স্থাপন করেন। লক্ষ্মীপুরের কমলনগরে হাজির হাট ইউপি’র উপজেলার সামনে সানা উল্লাহ সড়কের মাথায় খালপাড় এলাকায় এটি নির্মান করা হয়।

সরেজমিনে দেখা যায়, মানুষের দৈনন্দিন জীবনে যাতায়াতের একমাত্র পথ ছিল ভাঙা ও জীর্ণশীর্ণ কাঠের পুল। এখান দিয়ে হাজার হাজার মানুষ ও শত পরিবার প্রতিদিন যাতায়াত করেন। পুলের পাশে ছোট্র একটা মসজিদ। সেখানে শিশুরা কোরআন শিক্ষা নেয়। বয়:বৃদ্ধরা নামাজ পড়তে যান। কৃষক-রাখাল, স্কুল পড়ুয়ারা লেখা-পড়া করতে চলাচল করে। এসব মানুষের দীর্ঘ দিনের ভরসা ছিল একটি কাঠের পুল না হয় ইট-পাথরে গড়া ব্রিজ।

আরও জানা যায়, দীর্ঘদিন পূর্বে এখানে কাঠের পুল নির্মাণ করা হয়েছে। প্রায় ২৫ ফুট লম্বা খালের উপর নির্মিত ছিল। বর্ষায় খালে প্রচুর পানি স্রোত ও বৃষ্টি কারণে পুলের সবগুলো কাঠ নষ্ট হয়ে পঁচে যায়। এতে দীর্ঘদিন চলাচলে সমস্যা ও বিঘ্ন হচ্ছে। খালের পূর্ব পাশে মেঘনার ভাঙণে বাড়ি-ঘর ও বসতি হারিয়ে প্রায় দু’শতাধিক মানুষ বাড়ি-ঘর নির্মাণ করেন। এসব মানুষগুলোর দেশের বিভিন্ন স্থাণে চলাচলের একমাত্র পথ কাঠের পুল।

স্থানীয় ছাদেক মাষ্টার ও অজি উল্লাহ বলেন, কাঠের পুল দিয়ে শতাধিক পরিবার যাতায়াত করেন। এখানে জার্ণ-শীর্ণ পুলের সাথে মসজিদ রয়েছে। শিশুরা সকালে কোরআন শিক্ষা ও বয়:বৃদ্ধরা মসজিদে নামাজে যাতায়াত করেন। প্রতিদিন মারাত্মক সমস্যা হচ্ছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সূচিত্র রঞ্জন দাসকে জানালে তিনি বিষয়টি করে দেন। তার জন্য এলাকার বাসি সত্যি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাকে ধন্যবাদ জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সূচিত্র রঞ্জন দাস বলেন, স্থানীয়রা জীর্ণ-শীর্ণ কাঠের পুলের বিষয়টি জানান। পরে খোঁজ নেয়া হয়। যাতায়াতে যেন সমস্যা সৃষ্টব না হয় এজন্য আপাতত কাঠের করে দিয়েছি। তবে বাজেট নির্ণয় করে ইট-পাথরের ব্রিজ নির্মান করা হবে।



আর্কাইভ

উপ-সহকারী ভূমি তহশিলদার’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ-
গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
কমলনগরে পরিত্যক্ত টিনশেট ঘরে ঝু্ঁকিতে চলছে দলিল রেজিস্ট্রি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
মরা খালের ‘প্রাণ’ ফেরানোর দাবি এলাকাবাসীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম
কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা
বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না-এমপি নজরুল ইসলাম বাবু
লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারেফ
লক্ষ্মীপুর-৪ আসনে দু’জনের মনোনয়ন বাতিল
কমলনগরে ডেঙ্গু জ্বর মানে-ই হঠাৎ আতংক
লক্ষ্মীপুরে তৃণমুলে আলোচনায় যুবলীগের সভাপতি প্রার্থী ভুলু
কমলনগরে বিএনপি’র অফিস ভাঙচুর
কমলনগরে প্রধান শিক্ষকের উপর হামলা, বিচার চেয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ র্যালী
জামালপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আ’লীগে মতবিনিময় সভা