কমলনগরে সাবেক চেয়ারম্যান হেলাল মিয়া’র ইন্তেকাল
![]()
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের টানা ৩২ বছরের সাবেক ইউপি চেয়ারম্যান আবুল বাছেত হেলাল (৭৮) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ… রাজেউন)।
বুধবার রাত ১০টার দিকে ঢাকার জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতালে বার্ধক্য জনিত কারণে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুর সময় তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহি রেখে যান। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার হাজিরহাট মিল্লাত একাডেমি মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানা যায়, ১৯৮৪ সাল থেকে ২০১৫সাল পর্যন্ত তিনি টানা ৩৩ বছর হাজিরহাট ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।
তার মৃত্যুতে জাতীয় সমাজ তান্ত্রিক দল- জেএসডির কেন্দ্রীয় কমিটির সভাপতি আ স ম আবদুর রব, সাবেক এমপি আশরাফ উদ্দিন নিজান, সাবেক উপজেলা চেয়ারম্যান নিহতের ভাই আবুল বারাকাত দুলাল, বর্তমান ইউপি চেয়ারম্যান মো.নিজাম উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন এবং শোক পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।






প্রকাশিত সংবাদের প্রতিবাদ
খুঁইজেন না বয়ফেন্ডের লগে আছি-নিখোঁজ তরুনী
কমলনগরে সড়ক দূর্ঘটনায় সিএনজি চালক নিহত
কমলনগরে মহিলা দলের ঐতিহাসিক বর্ণাঢ্য শোভাযাত্রা
অধ্যক্ষের বিরুদ্ধে বই বিক্রির অভিযোগ, কমলনগরে সাংবাদিকদের সাথে অধ্যক্ষের মতবিনিময়
কমলনগরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
কমলনগরে রাতভর জেলেকে নির্যাতনের ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৩
পাঁচ দিনের ব্যবধানে বাবা-ছেলের মৃত্যু
দেশের মানুষ পিআর পদ্ধতি চায় না : বিএনপির সাংগঠনিক সম্পাদক শামিম
কমলনগরে স্বেচ্ছাসেবক দলের র্যালী ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম