উপজেলা চেয়ারম্যান হতে চান আজাদ খাঁন
![]()
ডেস্ক প্রতিনিধি : দ্বাদশ সংসদ নির্বাচন শেষ হওয়ার পর পরই নির্বাচন কমিশন উপজেলা পরিষদ নির্বাচনের তফশিল ঘোষনার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। এ সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর থেকে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাপ শুরু হয়ে গেছে। এদিকে আসন্ন নির্বাচনে আড়াই হাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হতে চাচ্ছেন আজাদ খান সোহাগ। উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আজাদ খান সোহাগ স্থানীয় আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখে সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। এছাড়াও আলোর পথযাত্রী পাঠাগারের আজীবন সদস্যসহ বিভিন্ন মসজিদ মাদ্রাসা এতিখানা প্রতিষ্ঠায় তিনি বিশেষ অবদান রেখে চলছেন। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকান্ডে অংশ গ্রহণ করে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন।
আজাদ খান সোহাগ বলেন, “আওয়ামী পরিবারের সদস্য হিসেবে আমি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকান্ডে জড়িত রয়েছি। সেবার পরিধি বাড়াতে এবং উপজেলা জুড়ে বর্তমান সরকারের চলমান উন্নয়নের সারথি হতে উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করার সিদ্ধন্ত নিয়েছি।
আমার অভিভাবক আড়াই হাজার উপজেলার ইতিহাস সৃষ্টিকারী চুতুর্থবারের নির্বাচিত মাননীয় সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম বাবু’র নির্দেশনা আপামর জনসাধারণের জন্য কাজ করে যেতে চাই। আমার বিশ্বাস, মানবতার নেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতিকে মনোনয়ন দেবেন। তিনি আরও বলেন, “বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা নতুনদের নেতৃত্বে নিয়ে আসছেন। তাই আমি নির্বাচনে জয়ী হলে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন স্মার্ট বাংলাদেশের অংশীদার হয়ে কাজ করতে চাই।’
ভী-বানী/ডেস্ক






প্রকাশিত সংবাদের প্রতিবাদ
খুঁইজেন না বয়ফেন্ডের লগে আছি-নিখোঁজ তরুনী
কমলনগরে সড়ক দূর্ঘটনায় সিএনজি চালক নিহত
কমলনগরে মহিলা দলের ঐতিহাসিক বর্ণাঢ্য শোভাযাত্রা
অধ্যক্ষের বিরুদ্ধে বই বিক্রির অভিযোগ, কমলনগরে সাংবাদিকদের সাথে অধ্যক্ষের মতবিনিময়
কমলনগরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
কমলনগরে রাতভর জেলেকে নির্যাতনের ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৩
পাঁচ দিনের ব্যবধানে বাবা-ছেলের মৃত্যু
দেশের মানুষ পিআর পদ্ধতি চায় না : বিএনপির সাংগঠনিক সম্পাদক শামিম
কমলনগরে স্বেচ্ছাসেবক দলের র্যালী ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম