ঢাকাপ্রকাশ ও ইমপ্যাক্ট এশিয়ার সমঝোতা স্মারক
নিজস্ব প্রতিবেদক -মিডিয়া-টেকনোলজি ভিত্তিক স্টার্টআপ কোম্পানি ইমপ্যাক্ট এশিয়া ও অনলাইন গণমাধ্যম ঢাকাপ্রকাশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। শনিবার(৯মার্চ) ঢাকা প্রকাশ কার্যালয়ে এ বিষয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
সমঝোতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন ইমপ্যাক্ট এশিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও কো-ফাউন্ডার মামুন রশিদ ও ঢাকাপ্রকাশের ম্যানেজিং ডিরেক্টর শাহাদৎ জামান সাইফ। অনুষ্ঠানে আরও ছিলেন ঢাকাপ্রকাশের ভারপ্রাপ্ত সম্পাদক রবিউল ইসলাম, ইমপ্যাক্ট এশিয়ার ডিরেক্টর আফরোজা জোয়ার্দার।
সমঝোতা অনুযায়ী, ইমপ্যাক্ট এশিয়ার ক্যারিয়ার ও মোটিভেশনাল শো ‘করপোরেট হ্যাকস’ প্রচারের অংশীদার হিসেবে কাজ করবে ঢাকাপ্রকাশ। উল্লেখ্য, এই শোতে ক্যারিয়ার ও স্কিল ডেভেলমেন্ট নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে থাকেন বৈশ্বিক করপোরেট ব্যক্তিত্ব জেএলএল-এর (এশিয়া প্যাসিফিক) সিনিয়র ডিরেক্টর এ এইচ এম সাইফ।
প্রতিষ্ঠান দুটি ভবিষ্যতে যৌথভাবে আরও কাজ করবে বলে অনুষ্ঠানে আশা প্রকাশ করেন ইমপ্যাক্ট এশিয়া ও ঢাকাপ্রকাশের কর্মকর্তারা।






প্রকাশিত সংবাদের প্রতিবাদ
খুঁইজেন না বয়ফেন্ডের লগে আছি-নিখোঁজ তরুনী
কমলনগরে সড়ক দূর্ঘটনায় সিএনজি চালক নিহত
কমলনগরে মহিলা দলের ঐতিহাসিক বর্ণাঢ্য শোভাযাত্রা
অধ্যক্ষের বিরুদ্ধে বই বিক্রির অভিযোগ, কমলনগরে সাংবাদিকদের সাথে অধ্যক্ষের মতবিনিময়
কমলনগরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
কমলনগরে রাতভর জেলেকে নির্যাতনের ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৩
পাঁচ দিনের ব্যবধানে বাবা-ছেলের মৃত্যু
দেশের মানুষ পিআর পদ্ধতি চায় না : বিএনপির সাংগঠনিক সম্পাদক শামিম
কমলনগরে স্বেচ্ছাসেবক দলের র্যালী ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম