শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

Bhorer Bani
শুক্রবার, ১০ মে ২০২৪
প্রথম পাতা » বিবিধ » কমলনগরে সংসদ সদস্যের রাজনৈতিক প্রতিনিধি মেজবাহ্ উদ্দিন বাপ্পী
প্রথম পাতা » বিবিধ » কমলনগরে সংসদ সদস্যের রাজনৈতিক প্রতিনিধি মেজবাহ্ উদ্দিন বাপ্পী
৬০৭ বার পঠিত
শুক্রবার, ১০ মে ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলনগরে সংসদ সদস্যের রাজনৈতিক প্রতিনিধি মেজবাহ্ উদ্দিন বাপ্পী

---

আশরাফ উদ্দিন রিয়াজ, রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) সংবাদদাতা : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের নির্বাচিত স্থানীয় সংসদ সদস্য মো.আব্দুল্লাহ্ আল মামুন এর রাজনৈতিক, প্রশাসনিক ও উন্নয়নমুলক কর্মকান্ড পরিচালনায় মেজবাহ্ উদ্দিন আহমেদ বাপ্পীকে প্রতিনিধির দায়িত্ব দেয়া হয়। শুক্রবার (১০মে) সন্ধ্যায় সংসদ সদস্যের ব্যক্তিগত অফিসের স্বাক্ষরিত প্যাডে তাকে কমলনগর উপজেলার দায়িত্ব দেয়া হয়।

লিখিত প্যাডে সংসদ সদস্য মো. আব্দুল্লাহ আল মামুন তার প্রশাসনিক, রাজনৈতিক ও সরকারের উন্নয়মুলক কর্মকান্ড পরিচালনা করতে বাপ্পীকে সকল ধরণের দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন। এসময়, তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অনুলিপি প্রদান করেন।

মেজবাহ্ আহমেদ বাপ্পী জানান, মাননীয় সংসদ সদস্য মো.আব্দুল্লাহ আল মামুন লক্ষ্মীপুর-৪ কমলনগর উপজেলার জন্য তার রাজনৈতিক, প্রশাসনিক ও সরকারের উন্নয়নমুলক কর্মকান্ড পরিচালনার দায়িত্ব ভার অর্পন করেন। তিনি আগামীর কমলনগরের সকল রাজনৈতিক ও সরকার প্রধান জননেত্রী শেখ হাছিনার স্মার্ট বাংলাদেশ গড়তে একতাবদ্ধ কাজ করতে তার ব্যক্তিগত প্রতিনিধির দায়িত্ব দেন তাকে।মেজবাহ্ উদ্দিন আহমেদ বাপ্পী উপজেলা যুবলীগের আহবায়ক ও পরিষদের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, সংসদ সদস্য মো. আব্দুল্লাহ আল মামুন, যুবলীগের আহবায়ক মেজবাহ্ উদ্দিন আহমেদ বাপ্পী, যুবলীগের যুগ্ম-আহবায়ক ইয়াছির আরাফাত রাজু, যুবলীগ নেতা রফিকুল ইসলামসহ প্রমুখ।

ভী-বানী/আমু



আর্কাইভ

উপ-সহকারী ভূমি তহশিলদার’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ-
গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
কমলনগরে পরিত্যক্ত টিনশেট ঘরে ঝু্ঁকিতে চলছে দলিল রেজিস্ট্রি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
মরা খালের ‘প্রাণ’ ফেরানোর দাবি এলাকাবাসীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম
কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা
বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না-এমপি নজরুল ইসলাম বাবু
লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারেফ
লক্ষ্মীপুর-৪ আসনে দু’জনের মনোনয়ন বাতিল
কমলনগরে ডেঙ্গু জ্বর মানে-ই হঠাৎ আতংক
লক্ষ্মীপুরে তৃণমুলে আলোচনায় যুবলীগের সভাপতি প্রার্থী ভুলু
কমলনগরে বিএনপি’র অফিস ভাঙচুর
কমলনগরে প্রধান শিক্ষকের উপর হামলা, বিচার চেয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ র্যালী
জামালপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আ’লীগে মতবিনিময় সভা