শিরোনাম:
ঢাকা, সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

Bhorer Bani
শনিবার, ৯ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » বিবিধ » জনপ্রতিনিধি’র মাইকিং
প্রথম পাতা » বিবিধ » জনপ্রতিনিধি’র মাইকিং
৬৩৪ বার পঠিত
শনিবার, ৯ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জনপ্রতিনিধি’র মাইকিং

---কমলনগর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে উপজেলা ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর ঘূর্ণিঝড় “বুলবুল ” এর প্রভাবে সংকেত দেখিয়ে জনগনকে সচেতন করতে নিজেই মাইকিং করেন।

তিনি ৮নভেম্বর রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত কমলনগরের মেঘনা উপকূলীয় জনপদ নাছিরগঞ্জ, চৌধুরী বাজার, নবীগঞ্জ,বাতির খাল মাছ ঘাট, বিশ্বরোড মাছঘাট, কাদির পন্ডিতের হাট, হাজীপাড়া বাজারসহ তৎসংলগ্ন এলাকায় সিএনজি নিয়ে মাইকিং করে এবং সাইরেন বাজিয়ে এলাকাবাসীকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে যেতে বলেন।

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় “বুলবুল” এর প্রভাবে উপকূলীয় জেলা লক্ষ্মীপুরকে ৬নাম্বার সতর্কতার সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এতে বলা হয়েছে ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার, যেটি দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১১০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ফলে নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে ৭ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। ঘূর্ণিঝড়টি শনিবার, ৯নভেম্বর রাতে উপকূলীয় অঞ্চলে আঘাত হানবে।

কমলনগর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ফারুক সাগর বলেন, নিজের মানবিক দায়িত্ব থেকেই মাইকিং করেছি। মানুষের জানমালের যেন কোন ধরণের ক্ষয়ক্ষতি না হয়, সেজন্য আগেভাগে এ সতর্ক বার্তা পৌঁছে দিয়েছি। ঘূর্ণিঝড়ের সময় মানুষের যে কোন বিপদ-আপদে পাশে আছি। ইতিমধ্যে আশ্রয় কেন্দ্রগুলো খুলে দেয়া হয়েছে। দুর্যোগকালীন এ সময়ে মানুষকে সব ধরণের সহযোগিতা দেয়ার জন্য প্রস্তুতি নিয়েছি।

খোলাডাক/ এসএস



আর্কাইভ

উপ-সহকারী ভূমি তহশিলদার’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ-
গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
কমলনগরে পরিত্যক্ত টিনশেট ঘরে ঝু্ঁকিতে চলছে দলিল রেজিস্ট্রি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
মরা খালের ‘প্রাণ’ ফেরানোর দাবি এলাকাবাসীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম
কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা
বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না-এমপি নজরুল ইসলাম বাবু
লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারেফ
লক্ষ্মীপুর-৪ আসনে দু’জনের মনোনয়ন বাতিল
কমলনগরে ডেঙ্গু জ্বর মানে-ই হঠাৎ আতংক
লক্ষ্মীপুরে তৃণমুলে আলোচনায় যুবলীগের সভাপতি প্রার্থী ভুলু
কমলনগরে বিএনপি’র অফিস ভাঙচুর
কমলনগরে প্রধান শিক্ষকের উপর হামলা, বিচার চেয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ র্যালী
জামালপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আ’লীগে মতবিনিময় সভা