শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

Bhorer Bani
রবিবার, ১০ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » বিবিধ » মেঘনার জোয়ারে ৩৭৫ ভেড়া মৃত্যুর অভিযোগ
প্রথম পাতা » বিবিধ » মেঘনার জোয়ারে ৩৭৫ ভেড়া মৃত্যুর অভিযোগ
৭৩২ বার পঠিত
রবিবার, ১০ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মেঘনার জোয়ারে ৩৭৫ ভেড়া মৃত্যুর অভিযোগ

---

রামগতি প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বিচ্ছিন্ন চর আবদুল্লায় মেঘনা নদীর জোয়ারের পানিতে ডুবে ৩৭৫টি ভেড়ার মৃত্যুর অভিযোগ পাওয়া যায় ।

রোববার (১০ নভেম্বর) দুপুরে ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে চর আবদুল্লাহ ইউনিয়নের নতুন চর এলাকায় এ ঘটনা ঘটে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে খামারিদের দাবি।

জানা গেছে, প্রায় ছয় বছর আগে কয়েকজন যুবক চর আবদুল্লাহ ইউনিয়নের নতুন চর এলাকায় ভেড়ার খামার করেন। কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি ও নদীর পানি বৃদ্ধি পেয়ে তাদের খামারের ৩৭৫টি ভেড়া ভেসে গিয়ে মারা যায়। প্রত্যেকটি ভেড়া ৯ হাজার থেকে ১২ হাজার টাকা পর্যন্ত মূল্যের ছিল বলে দাবি তাদের।

ক্ষতিগ্রস্ত ভেড়া খামারিরা হলেন রামগতি পৌরসভার বাসিন্দা আবুল কাশেম, জসিম, হাসান, আবুল কালাম, নিজাম, দিদার, জামাল, মঞ্জু ও নুরনবী।

জানতে চাইলে খামারি আবুল কাশেম জানান, তাদের ৩৮১টি ভেড়ার মধ্যে ৩৭৫টি মারা গেছে। ভেড়াগুলো মরে আমাদের ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

চর আবদুল্লাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মঞ্জুর বলেন, ভেড়া পানিতে ডুবে মারা যাওয়ার ঘটনা শুনেছি। তবে কতটি মারা গেছে তা জানা যায়নি।

রামগতি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল মোমিন বলেন, ঘটনাটি কেউ আমাকে জানায়নি। তবে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে এ ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য বলা হয়েছে।

এদিকে ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে লক্ষ্মীপুরে টানা বৃষ্টি অব্যাহত রয়েছে। মেঘনা নদীতে ২-৩ ফুট পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। এতে চরাঞ্চলসহ নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে।



আর্কাইভ

উপ-সহকারী ভূমি তহশিলদার’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ-
গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
কমলনগরে পরিত্যক্ত টিনশেট ঘরে ঝু্ঁকিতে চলছে দলিল রেজিস্ট্রি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
মরা খালের ‘প্রাণ’ ফেরানোর দাবি এলাকাবাসীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম
কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা
বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না-এমপি নজরুল ইসলাম বাবু
লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারেফ
লক্ষ্মীপুর-৪ আসনে দু’জনের মনোনয়ন বাতিল
কমলনগরে ডেঙ্গু জ্বর মানে-ই হঠাৎ আতংক
লক্ষ্মীপুরে তৃণমুলে আলোচনায় যুবলীগের সভাপতি প্রার্থী ভুলু
কমলনগরে বিএনপি’র অফিস ভাঙচুর
কমলনগরে প্রধান শিক্ষকের উপর হামলা, বিচার চেয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ র্যালী
জামালপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আ’লীগে মতবিনিময় সভা