শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩
Bhorer Bani
মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » বিনোদন » অভিনয় ছেড়ে দিচ্ছেন শ্রদ্ধা কাপুর!
প্রথম পাতা » বিনোদন » অভিনয় ছেড়ে দিচ্ছেন শ্রদ্ধা কাপুর!
৭৬৫ বার পঠিত
মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অভিনয় ছেড়ে দিচ্ছেন শ্রদ্ধা কাপুর!

 ---

বিনোদন ডেস্ক

বলিউডের এই সময়ের হিত নায়িকাদের একজন শ্রদ্ধা কাপুর। বাবা শক্তি কাপুর পরিচালক হওয়া সত্ত্বেও শ্রদ্ধা নিজের ক্যারিয়ারের অবস্থানটা তৈরি করেছেন নিজেই। শুরুটা বেশ বড় পরিসরে না হলেও বক্স অফিসে কয়েকশ’ কোটি টাকার ব্যবসা করা সিনেমা এখন তার ঝুলিতে।
দক্ষিণী ছবির বাহুবলী খ্যাত তারকা প্রভাসের সঙ্গে ‘সাহো’ সিনেমায় অভিনয় করে রীতিমত তাক লাগিয়ে দিয়েছেন শ্রদ্ধা। এখন নিজেকে আবারও নতুন করে উপস্থাপন করতে যাচ্ছেন এই নায়িকা। তার পরবর্তী সিনেমা ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’।

গেল বৃহস্পতিবার এ সিনেমার ফার্স্টলুক প্রকাশিত হয়েছে। পোস্টারে দেখা যায়, ঝলমলে ব্যাকগ্রাউন্ডে কালো রঙের শর্টসের সঙ্গে টপস পরেছেন শ্রদ্ধা। ছবিটিতে শ্রদ্ধার বিপরীতে রয়েছেন বরুণ ধাওয়ান। টুইটারে পোস্টারটি পোস্ট করে শ্রদ্ধা লিখেছেন, ‘মেয়েটি হূদয় ভঙ্গকারী।’

সিনেমাটি প্রসঙ্গে তিনি বলেন, ‘এই সিনেমাটি করতে গিয়ে সাইনা নেহওয়ালের বায়োপিকটি করতে পারিনি। স্ট্রিট ড্যান্সার থ্রিডি সিনেমাটি করতে চেয়েছিলাম। কারণ নাচ আমি খুব পছন্দ করি। এমন হতে পারে নাচের জন্য আমি অভিনয়ও ছেড়ে দিতে পারি। তবে আশঙ্কার কোনো কারণ নেই। কারণ আমি খুব ভালো ড্যান্স করতে পারি না। তাই এই রিস্কটা হয়তো নেবো না!’

উল্লেখ্য, ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’ সিনেমাটি পরিচালনা করছেন রেমো ডি’সুজা। আগামী ২৪ জানুয়ারি সিনেমাটি মুক্তি পাওয়ার কথা আছে।



উপ-সহকারী ভূমি তহশিলদার’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ-
গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
কমলনগরে পরিত্যক্ত টিনশেট ঘরে ঝু্ঁকিতে চলছে দলিল রেজিস্ট্রি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
মরা খালের ‘প্রাণ’ ফেরানোর দাবি এলাকাবাসীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম
কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা
বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না-এমপি নজরুল ইসলাম বাবু
লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারেফ
লক্ষ্মীপুর-৪ আসনে দু’জনের মনোনয়ন বাতিল
কমলনগরে ডেঙ্গু জ্বর মানে-ই হঠাৎ আতংক
লক্ষ্মীপুরে তৃণমুলে আলোচনায় যুবলীগের সভাপতি প্রার্থী ভুলু
কমলনগরে বিএনপি’র অফিস ভাঙচুর
কমলনগরে প্রধান শিক্ষকের উপর হামলা, বিচার চেয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ র্যালী
জামালপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আ’লীগে মতবিনিময় সভা