শিরোনাম:
ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩
Bhorer Bani
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » বিনোদন » এন্ড্রু কিশোর পাচ্ছেন ২৫ লাখ টাকা
প্রথম পাতা » বিনোদন » এন্ড্রু কিশোর পাচ্ছেন ২৫ লাখ টাকা
৭০৬ বার পঠিত
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এন্ড্রু কিশোর পাচ্ছেন ২৫ লাখ টাকা

 ---

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের শোটাইম মিউজিক আয়োজন করে কনসার্ট থেকে চিকিৎসার জন্য ২৫ লাখ টাকা পাচ্ছেন ক্যান্সারে আক্রান্ত দেশের কিংবদন্তি সংগীত শিল্পী এন্ড্রু কিশোর।
ক্যান্সারে আক্রান্ত কিশোরের চিকিৎসা চলছে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে। এন্ড্রু কিশোরের প্রত্যেকটি কেমোর জন্য লাগছে ৯ লাখ টাকা। এরই মধ্যে এন্ড্রু কিশোরের চিকিৎসায় এক কোটিরও বেশি টাকা খরচ করেছে তার পরিবার। এর মধ্যে চিকিৎসার খরচ জোগাতে নিজের রাজশাহী শহরের ফ্ল্যাটটিও বিক্রি করে দিয়েছেন এন্ড্রু কিশোর।

হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, ৩টি সাইকেলে আরও ১২টি কেমোথেরাপি দেয়া হবে। তার এই চিকিৎসা সম্পন্ন করার জন্য আরও ২ কোটি ১০ লাখ টাকা প্রয়োজন।

এদিকে চিকিৎসায় অর্থের জোগান দিতে হিমশিম খাচ্ছে তার পরিবার। তবে তার চিকিৎসায় ইতিমধ্যে এগিয়ে এসেছেন অনেকে। এ ছাড়া দেশ থেকে অনেক শিল্পী ও তারকা এন্ড্রু কিশোরের চিকিৎসা সহায়তায় অর্থ প্রদান করেছেন।

এন্ড্রু কিশোরের অনুমতি নিয়েই তার চিকিৎসায় সহযোগিতার জন্য তহবিল গঠন করতে যুক্তরাষ্ট্রের শোটাইম মিউজিক আয়োজন করে কনসার্টের।

গত ২০ ডিসেম্বর নিউইয়র্কের উডসাইডের কুইন্স প্যালেসে অনুষ্ঠিত হয় সেই কনসার্ট।

আয়োজক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা আলমগীর জানান, কনসার্ট থেকে এন্ড্রু কিশোরের চিকিৎসার জন্য ২৫ লাখ টাকা প্রদানের একটি পরিকল্পনা করা হয়। ইতিমধ্যে সেই টাকা উঠে এসেছে।



উপ-সহকারী ভূমি তহশিলদার’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ-
গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
কমলনগরে পরিত্যক্ত টিনশেট ঘরে ঝু্ঁকিতে চলছে দলিল রেজিস্ট্রি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
মরা খালের ‘প্রাণ’ ফেরানোর দাবি এলাকাবাসীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম
কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা
বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না-এমপি নজরুল ইসলাম বাবু
লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারেফ
লক্ষ্মীপুর-৪ আসনে দু’জনের মনোনয়ন বাতিল
কমলনগরে ডেঙ্গু জ্বর মানে-ই হঠাৎ আতংক
লক্ষ্মীপুরে তৃণমুলে আলোচনায় যুবলীগের সভাপতি প্রার্থী ভুলু
কমলনগরে বিএনপি’র অফিস ভাঙচুর
কমলনগরে প্রধান শিক্ষকের উপর হামলা, বিচার চেয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ র্যালী
জামালপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আ’লীগে মতবিনিময় সভা