শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩
Bhorer Bani
রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » রাজনীতি » পদত্যাগ করলেন ফজলে নূর তাপস
প্রথম পাতা » রাজনীতি » পদত্যাগ করলেন ফজলে নূর তাপস
৭৬০ বার পঠিত
রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পদত্যাগ করলেন ফজলে নূর তাপস

 ---

নিজস্ব প্রতিবেদক

আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন শেখ ফজলে নূর তাপস।
সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য মনোনয়ন পাওয়ার পর ঢাকা-১০ আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন তিনি।

রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে পদত্যাগের ঘোষণা দেন তাপস।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস যুবলীগের প্রতিষ্ঠাতা ফজলুল হক মনির ছেলে ও বর্তমান চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের ছোট ভাই।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের এই ভাতিজা যুবলীগের কাউন্সিলের আগে দলটির শীর্ষ নেতৃত্বে আসার আলোচনায় ছিলেন। শেষ পর্যন্ত তাপসের বড় ভাইকে যুবলীগ চেয়ারম্যান করা হয়।

সাঈদ খোকনের মনোনয়ন না পাওয়ার বিষয়ে দলের নেতারা বলছেন, চলতি বছর ডেঙ্গু পরিস্থিতি মোকবিলায় দক্ষিণ সিটি কর্পোরেশনের দুর্বলতা প্রকাশ পেয়েছে, যা মেয়রের ইমেজের পাশাপাশি সরকারের ভাবমূর্তিতেও নেতিবাচক প্রভাব ফেলেছে। ডেঙ্গুর বাহক এডিস মশা নিয়ে অনেকেই মেয়রের ব্যর্থতার কথা বলেছেন। ডেঙ্গু নিয়ে নানা বিতর্কিত মন্তব্য করে দেশজুড়েও সমালোচিত হন তিনি। এরও আগে ঢাকার সড়কগুলোর পাশে ডাস্টবিন বসানোর প্রজেক্টেও ব্যর্থ হন তিনি, এ নিয়েও সমালোচিত হয়েছেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে যারা বিতর্কিত তাদের মনোনয়ন দেয়া হবে না। বিতর্কের ঊর্ধ্বে যারা, যাদের অপকর্মের রেকর্ড নেই- এ ধরনের প্রার্থীদের আমরা মনোনয়ন দেব।



এ পাতার আরও খবর

গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
প্রয়াত বাবু’র স্মরণ সভায় হুইল চেয়ার বিতরণ করেন বীথিকা হোসাইন প্রয়াত বাবু’র স্মরণ সভায় হুইল চেয়ার বিতরণ করেন বীথিকা হোসাইন
লক্ষ্মীপুর-৪ আসনে বিএনপির একক প্রার্থী আশরাফ উদদিন নিজান লক্ষ্মীপুর-৪ আসনে বিএনপির একক প্রার্থী আশরাফ উদদিন নিজান
আওয়ামী নির্যাতনে ১০০মামলার দায়িত্বে ছিলেন বিএনপির সাবেক সংসদ নিজান আওয়ামী নির্যাতনে ১০০মামলার দায়িত্বে ছিলেন বিএনপির সাবেক সংসদ নিজান
রামগতি-কমলনগরে বিপ্লব ও সংহতি দিবসের বিএনপির জনসভা রামগতি-কমলনগরে বিপ্লব ও সংহতি দিবসের বিএনপির জনসভা
আ’লীগের বাকশাল থেকে শহীদ জিয়া’র মুক্তির “বিপ্লব ও সংহতি” দিবস আ’লীগের বাকশাল থেকে শহীদ জিয়া’র মুক্তির “বিপ্লব ও সংহতি” দিবস
কেন্দ্রের চিঠিতে বিএনপিতে ক্ষোভ কেন্দ্রের চিঠিতে বিএনপিতে ক্ষোভ
আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার
বিএনপি লুটপাট-চাঁদাবাজির রাজনীতি করে না - আমির খসরু বিএনপি লুটপাট-চাঁদাবাজির রাজনীতি করে না - আমির খসরু
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম

আর্কাইভ

উপ-সহকারী ভূমি তহশিলদার’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ-
গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
কমলনগরে পরিত্যক্ত টিনশেট ঘরে ঝু্ঁকিতে চলছে দলিল রেজিস্ট্রি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
মরা খালের ‘প্রাণ’ ফেরানোর দাবি এলাকাবাসীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম
কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা
বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না-এমপি নজরুল ইসলাম বাবু
লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারেফ
লক্ষ্মীপুর-৪ আসনে দু’জনের মনোনয়ন বাতিল
কমলনগরে ডেঙ্গু জ্বর মানে-ই হঠাৎ আতংক
লক্ষ্মীপুরে তৃণমুলে আলোচনায় যুবলীগের সভাপতি প্রার্থী ভুলু
কমলনগরে বিএনপি’র অফিস ভাঙচুর
কমলনগরে প্রধান শিক্ষকের উপর হামলা, বিচার চেয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ র্যালী
জামালপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আ’লীগে মতবিনিময় সভা