শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩
Bhorer Bani
বুধবার, ৮ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » আন্তর্জাতিক » ইরানের হামলায় ৮০ মার্কিন সৈন্য নিহত,আহত ২০০
প্রথম পাতা » আন্তর্জাতিক » ইরানের হামলায় ৮০ মার্কিন সৈন্য নিহত,আহত ২০০
৮২৫ বার পঠিত
বুধবার, ৮ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইরানের হামলায় ৮০ মার্কিন সৈন্য নিহত,আহত ২০০

---

খোলাডেক্স : ইরানের হামলায় ৮০ জন মার্কিন সৈন্য নিহত ও ২০০ জন আহত হয়েছে।
আজ বুধবার ইরাকের দুটি মার্কিন বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় চালিয়েছে ইরান। এ হামলায় এ হতাহতের ঘটনা ঘটে। ইরানী বিপ্লবী প্রতিরক্ষা বাহিনীর বরাত দিয়ে ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন এ তথ্য জানিয়েছে।

ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, ইরাকে মার্কিনিদের আরবিল ও আল-আসাদ বিমানঘাঁটিতে ১৫টি ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৮০ ‘মার্কিন সন্ত্রাসী’ নিহত হয়েছেন। হামলাকালে কোনো ক্ষেপণাস্ত্রই বাধার সম্মুখীন হয়নি। ওই ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপকভাবে মার্কিন হেলিকপ্টার ও সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশন আরও জানায়, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র যদি পাল্টা হামলা চালায়, তবে তার জবাবে মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিনিদের আরও ১০০টি লক্ষ্যবস্তু চিহ্নিত করা হয়েছে।

এদিন এক টুইট বার্তায় হাসান রুহানির উপদেষ্টা হেসামউদ্দিন আশেনা যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে জানান, (ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায়) যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক পদক্ষেপকে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে সর্বাত্মক যুদ্ধ দিয়ে মোকাবেলা করা হবে।

আরেক টুইট বার্তায় ইরাকের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলাকে জেনারেল কাসেম সোলেমানি হত্যার যথাযথ বদলা হিসেবে উল্লেখ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইরান এর জবাবে মার্কিন কোনো হামলা প্রত্যাশা করে না। তেহরান যুদ্ধ চায় না বলে জানান তিনি। কিন্তু কোনো আগ্রাসন চালানো হলে তেহরান প্রতিরোধ করবে বলেও হুঁশিয়ারি দেন জারিফ।

খোলাডাক / সূত্র ইন্টারনেট



উপ-সহকারী ভূমি তহশিলদার’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ-
গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
কমলনগরে পরিত্যক্ত টিনশেট ঘরে ঝু্ঁকিতে চলছে দলিল রেজিস্ট্রি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
মরা খালের ‘প্রাণ’ ফেরানোর দাবি এলাকাবাসীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম
কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা
বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না-এমপি নজরুল ইসলাম বাবু
লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারেফ
লক্ষ্মীপুর-৪ আসনে দু’জনের মনোনয়ন বাতিল
কমলনগরে ডেঙ্গু জ্বর মানে-ই হঠাৎ আতংক
লক্ষ্মীপুরে তৃণমুলে আলোচনায় যুবলীগের সভাপতি প্রার্থী ভুলু
কমলনগরে বিএনপি’র অফিস ভাঙচুর
কমলনগরে প্রধান শিক্ষকের উপর হামলা, বিচার চেয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ র্যালী
জামালপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আ’লীগে মতবিনিময় সভা