শিরোনাম:
ঢাকা, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩
Bhorer Bani
বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » অপরাধ ও দুর্নীতি » যৌন নির্যাতনের প্রতিবাদ করায় আদিবাসীপল্লীতে হামলা
প্রথম পাতা » অপরাধ ও দুর্নীতি » যৌন নির্যাতনের প্রতিবাদ করায় আদিবাসীপল্লীতে হামলা
১২০৪ বার পঠিত
বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যৌন নির্যাতনের প্রতিবাদ করায় আদিবাসীপল্লীতে হামলা

---নওগাঁর মান্দায় যৌন নির্যাতনের প্রতিবাদ করায় আদিবাসীপল্লীতে হামলা চালিয়েছে একদল বখাটে। এ সময় বখাটেদের মারপিটে ওই পল্লীর চার নারীসহ সাতজন আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১০টার দিকে উপজেলার ভারশোঁ ইউনিয়নের কালীসফা পশ্চিমপাড়া আদিবাসীপল্লীতে হামলার এ ঘটনা ঘটে।

ঘটনায় ৪ বখাটে যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। এরা হলো কালীসফা মোল্লাপাড়া গ্রামের সাইফুদ্দীনের ছেলে হাবিবুর রহমান (১৯), আবু বক্কর সিদ্দিকের ছেলে ইউসুফ আলী (১৮), রকিব হোসেনের ছেলে সুজন ইসলাম (১৮) ও দেলুয়াবাড়ি মোল্লাপাড়া গ্রামের কামরুজ্জামানের ছেলে জিহাদ হোসেন (১৮)।

আদিবাসীপল্লীর বাসিন্দারা জানান, কালীসফা দীঘিপাড়ার মোড়ে ‘ডালপূজা’ দেখে বুধবার সন্ধ্যায় বৃষ্টির মধ্যে বাড়ি ফিরছিলেন ওই পল্লীর ৩ কিশোরী। পথিমধ্যে দেলুয়াবাড়ি এলাকার মৃত মজির উদ্দিনের ছেলে নাজমুল হোসেন এক কিশোরী জাপটে ধরে শ্লীলতাহানি করে। এ সময় তাদের চিৎকারে বখাটে নাজমুল পালিয়ে কালীসফা মন্দিরসংলগ্ন এলাকায় খোকনের দোকানে আশ্রয় নেয়।

পল্লীর বাসিন্দা সুমতি রানী ওরাও জানান, ওই দোকান থেকে নাজমুলকে ধরে আমাদের পাড়াতে এনে আটক করে রাখা হয়। সন্ধ্যার পরে পল্লীর মোড়ল উজ্জল সরদার এসে নাজমুলকে ছেড়ে দেন। তিনি আরো বলেন, ঘটনার জের ধরে বৃহস্পতিবার বেলা ১০টার দিকে নাজমুলের নেতৃত্বে ৭-৮ জন যুবক পল্লীতে এসে হামলা চালিয়ে অতর্কিত মারপিট শুরু করে।

পল্লীর মোড়ল উজ্জল সরদার জানান, বখাটেদের মারপিটে সাগর ওরাও (১৮), শান্ত ওরাও (১৫), আনন্দ ওরাও (২৫), সোনালী ওরাও (৩৫), মিনু ওরাও (৪৫), দুলি ওরাও (২৫) ও জোসনা ওরাও (৪৫) আহত হয়েছেন। তাদের মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আদিবাসীপল্লীতে হামলার সঙ্গে জড়িত বখাটেদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান তিনি।

মান্দা থানার ওসি মোজাফফর হোসেন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। পরে স্থানীয়দের হাতে আটক ৪ যুবককে হেফাজতে নিয়েছে পুলিশ। ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।



এ পাতার আরও খবর

‎কমলনগরে ভুয়া দলিলে ২৯ একর জমি দখলে নিলেন ভগ্নিপতি ‎কমলনগরে ভুয়া দলিলে ২৯ একর জমি দখলে নিলেন ভগ্নিপতি
রামগতিতে মদ খেয়ে কর্মচারীকে পিটালেন সাবেক দুই চেয়ারম্যান: ভিডিও ভাইরাল রামগতিতে মদ খেয়ে কর্মচারীকে পিটালেন সাবেক দুই চেয়ারম্যান: ভিডিও ভাইরাল
জমি সংক্রান্ত বিরোধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ জমি সংক্রান্ত বিরোধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ
ব্লকের ট্রাক্টর আটকিয়ে-কাজ বন্ধ করে জামায়াত নেতার প্রকাশ্য চাঁদা দাবি ব্লকের ট্রাক্টর আটকিয়ে-কাজ বন্ধ করে জামায়াত নেতার প্রকাশ্য চাঁদা দাবি
জলাবদ্ধতা নিরসনে ভুলুয়া নদীতে অভিযান জলাবদ্ধতা নিরসনে ভুলুয়া নদীতে অভিযান
কমলনগরে গৃহহীনরা পাননি আশ্রয়ণের ঘর, বেশিভাগ ঘর খালি কমলনগরে গৃহহীনরা পাননি আশ্রয়ণের ঘর, বেশিভাগ ঘর খালি
মাদক সেবনে বাঁধা দেয়ায় বিএনপির কর্মী দৃষ্টি প্রতিবন্ধী বৃদ্ধকে পিটিয়ে হত্যা, পরিবারের আহত আরও-৪ মাদক সেবনে বাঁধা দেয়ায় বিএনপির কর্মী দৃষ্টি প্রতিবন্ধী বৃদ্ধকে পিটিয়ে হত্যা, পরিবারের আহত আরও-৪
পাওনা টাকা চাওয়ায় সন্ত্রাসী হামলা, আটক-১ পাওনা টাকা চাওয়ায় সন্ত্রাসী হামলা, আটক-১
আ’লীগ নেতার খপ্পরে পড়ে নি:স্ব সালমা আক্তার, খুঁইয়েছে ১২লাখ আ’লীগ নেতার খপ্পরে পড়ে নি:স্ব সালমা আক্তার, খুঁইয়েছে ১২লাখ
কমলনগরে অফিস ফাঁকি দিচ্ছে অডিটর আবুল কালাম কমলনগরে অফিস ফাঁকি দিচ্ছে অডিটর আবুল কালাম

আর্কাইভ

উপ-সহকারী ভূমি তহশিলদার’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ-
গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
কমলনগরে পরিত্যক্ত টিনশেট ঘরে ঝু্ঁকিতে চলছে দলিল রেজিস্ট্রি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
মরা খালের ‘প্রাণ’ ফেরানোর দাবি এলাকাবাসীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম
কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা
বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না-এমপি নজরুল ইসলাম বাবু
লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারেফ
লক্ষ্মীপুর-৪ আসনে দু’জনের মনোনয়ন বাতিল
কমলনগরে ডেঙ্গু জ্বর মানে-ই হঠাৎ আতংক
লক্ষ্মীপুরে তৃণমুলে আলোচনায় যুবলীগের সভাপতি প্রার্থী ভুলু
কমলনগরে বিএনপি’র অফিস ভাঙচুর
কমলনগরে প্রধান শিক্ষকের উপর হামলা, বিচার চেয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ র্যালী
জামালপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আ’লীগে মতবিনিময় সভা