শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩
Bhorer Bani
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » অপরাধ ও দুর্নীতি » পোড়া মবিলকে সরিষার তৈল নামে বাজারজাত
প্রথম পাতা » অপরাধ ও দুর্নীতি » পোড়া মবিলকে সরিষার তৈল নামে বাজারজাত
৭৮৭ বার পঠিত
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পোড়া মবিলকে সরিষার তৈল নামে বাজারজাত

---

খোলাডেক্স : টাঙ্গাইলের ভূঞাপুরে জাহাজের পোড়া মবিলকে বিদেশি সরিষা তেল বলে বিক্রি করা হচ্ছে। এছাড়াও এসব পোড়া মবিলকে সরিষার সাথে মিক্স করে মিশিয়ে ভেজাল সরিষা তেল তৈরি করে মুনাফার লোভে বাজারজাত করা হয়। অভিযানে মদিনা অয়েল মালিক আব্বাস আলীকে ১ লাখ ২০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।

অন্যদিকে, অস্বাস্থ্যকর-নোংরা পরিবেশে বেকারী পণ্য সামগ্রী উৎপাদনে পণ্যে দ্রব্যে কেমিক্যাল ও মেয়াদ উত্তীর্ণ পণ্যে ব্যবহার, (বিএসটিআই)অনুমোদনহীন ভাবে খাদ্য পণ্য পরিবেশনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন বেকারীগুলোতে অভিযান চালায়। এসময় মালিকদের বিভিন্ন অংকে মোট ১ লাখ ৮০ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

গত বুধবার দিনব্যাপি উপজেলার বিভিন্ন এলাকার বেকারিগুলোতে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ নাসরীন পারভীন ও সহকারী কমিশনার (ভূমি) মো. আসলাম হোসাইন।

জানা গেছে, উপজেলার বেকারি বেকারীগুলোতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য সামগ্রী তৈরি করা হচ্ছে ভোক্তাদের এমন অভিযোগের ভিত্তিতে বাগবাড়ী, গোবিন্দাসী, কষ্টাপাড়া, রুহুলী (নৌকা মোড়), কয়েড়া ও ভালকুটিয়া গ্রামের ৮ টি বেকারিতে অভিযান পরিচালনা করা হয়। এবং অভিযোগের সত্যতার প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত।

একই দিনে সন্ধ্যায় ভূঞাপুর পৌর সভার সামনে মদিনা অয়েল মিলে ভেজাল তেল বিরোধী অভিযান চালিয়ে ৪৮ ড্রাম ক্রুড অয়েল মিশ্রিত ভেজাল সরিষা তেল জব্দ করে তেল ফেলে দেওয়া হয়।

উপজেলার ভেজাল বিরোধী অভিযানের বিষয়ে কমিশনার (ভূমি) মো. আসলাম হোসাইন বলেন, সারা দিন ব্যাপি উপজেলার বিভিন্ন এলাকার ৮টি বেকারি পণ্য উৎপাদন কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এতে করে বেকারী মালিকদের মোট ১ লাখ ৮০ হাজার ও ভেজাল সরিষার তৈরি করায় ১ লাখ ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

নির্বাহী অফিসার মোছাঃ নাসরীন পারভীন বলেন, ভেজাল খাবার খেয়ে মানুষ প্রতিনিয়ত অসুস্থ্য হয়ে পড়ছে। এই উপজেলাকে ভেজাল মুক্ত করার জন্যই আমাদের এ অভিযান। অল্প কিছু জরিমানা করে এদেরকে সতর্ক করা হয়েছে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে আবারো এমন ভেজাল বেকারী উৎপাদন করলে ওই ফ্যাক্টরিতে সিল গালা করে বন্ধ করা হবে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

খোলাডাক / এসবি



এ পাতার আরও খবর

‎কমলনগরে ভুয়া দলিলে ২৯ একর জমি দখলে নিলেন ভগ্নিপতি ‎কমলনগরে ভুয়া দলিলে ২৯ একর জমি দখলে নিলেন ভগ্নিপতি
রামগতিতে মদ খেয়ে কর্মচারীকে পিটালেন সাবেক দুই চেয়ারম্যান: ভিডিও ভাইরাল রামগতিতে মদ খেয়ে কর্মচারীকে পিটালেন সাবেক দুই চেয়ারম্যান: ভিডিও ভাইরাল
জমি সংক্রান্ত বিরোধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ জমি সংক্রান্ত বিরোধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ
ব্লকের ট্রাক্টর আটকিয়ে-কাজ বন্ধ করে জামায়াত নেতার প্রকাশ্য চাঁদা দাবি ব্লকের ট্রাক্টর আটকিয়ে-কাজ বন্ধ করে জামায়াত নেতার প্রকাশ্য চাঁদা দাবি
জলাবদ্ধতা নিরসনে ভুলুয়া নদীতে অভিযান জলাবদ্ধতা নিরসনে ভুলুয়া নদীতে অভিযান
কমলনগরে গৃহহীনরা পাননি আশ্রয়ণের ঘর, বেশিভাগ ঘর খালি কমলনগরে গৃহহীনরা পাননি আশ্রয়ণের ঘর, বেশিভাগ ঘর খালি
মাদক সেবনে বাঁধা দেয়ায় বিএনপির কর্মী দৃষ্টি প্রতিবন্ধী বৃদ্ধকে পিটিয়ে হত্যা, পরিবারের আহত আরও-৪ মাদক সেবনে বাঁধা দেয়ায় বিএনপির কর্মী দৃষ্টি প্রতিবন্ধী বৃদ্ধকে পিটিয়ে হত্যা, পরিবারের আহত আরও-৪
পাওনা টাকা চাওয়ায় সন্ত্রাসী হামলা, আটক-১ পাওনা টাকা চাওয়ায় সন্ত্রাসী হামলা, আটক-১
আ’লীগ নেতার খপ্পরে পড়ে নি:স্ব সালমা আক্তার, খুঁইয়েছে ১২লাখ আ’লীগ নেতার খপ্পরে পড়ে নি:স্ব সালমা আক্তার, খুঁইয়েছে ১২লাখ
কমলনগরে অফিস ফাঁকি দিচ্ছে অডিটর আবুল কালাম কমলনগরে অফিস ফাঁকি দিচ্ছে অডিটর আবুল কালাম

আর্কাইভ

উপ-সহকারী ভূমি তহশিলদার’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ-
গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
কমলনগরে পরিত্যক্ত টিনশেট ঘরে ঝু্ঁকিতে চলছে দলিল রেজিস্ট্রি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
মরা খালের ‘প্রাণ’ ফেরানোর দাবি এলাকাবাসীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম
কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা
বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না-এমপি নজরুল ইসলাম বাবু
লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারেফ
লক্ষ্মীপুর-৪ আসনে দু’জনের মনোনয়ন বাতিল
কমলনগরে ডেঙ্গু জ্বর মানে-ই হঠাৎ আতংক
লক্ষ্মীপুরে তৃণমুলে আলোচনায় যুবলীগের সভাপতি প্রার্থী ভুলু
কমলনগরে বিএনপি’র অফিস ভাঙচুর
কমলনগরে প্রধান শিক্ষকের উপর হামলা, বিচার চেয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ র্যালী
জামালপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আ’লীগে মতবিনিময় সভা