বাড়িতে এসে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
![]()
ফেনী প্রতিনিধি
ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নে রবিউল হক মানিক নামে এক যুবলীগ নেতাকে বাড়ির দরজায় এসে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মানিক সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়ন যুবলীগের কার্যকরী কমিটির সদস্য ছিলেন। তিনি ফাজিলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নুরুল হকের ছেলে।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করে ফাজিলপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ওমর হায়দার জানান, গতরাত সাড়ে ১০টার দিকে ফাজিলপুর বাজারের পাশে মানিককে তার বাড়ির দরজার সামনে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে যায় দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। মানিকের মরদেহ ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ফেনী সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নুরুল আলম জানান, রাতে পুলিশ হাসপাতালে একটি মরদেহ রেখে গেছে। মরদেহের গায়ে কোপের চিহ্ন রয়েছে।






আবুল হাসনাতের ‘বিদ্যাসাগর, জীবনানন্দ, নেরুদা ও অন্যান্য’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান
চার সমুদ্র বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত, লঘুচাপ নিম্নচাপে পরিণত
পুলিশের এসআই পদে নিয়োগ
লক্ষ্মীপুর-৪ আসনে তৃণমূল বিএনপি’র আস্থা আশরাফ উদ্দীন নিজান
জনপ্রতিনিধিদের সম্মানি ভাতা অসম্মানজনক
পুলিশ তদন্ত কেন্দ্র সরাতে চিঠি, রাখতে গ্রামবাসি’র মানববন্ধন
লাইলাতুল বারা-আত এর তাৎপর্য
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ দাবি করেন শিক্ষকরা
স্বতন্ত্র মাদ্রাসা শিক্ষক সমিতির কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলন
লবণ চাষীর মূল্য নেই, লাভবান ব্যবসায়ী