কমলনগরে সাবেক ইউপি চেয়ারম্যান কারাগারে
![]()
কমলনগর(লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরের চরকাদিরা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আশ্রাফ উদ্দিন রাজুকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। সোমবার (৩ফেব্রুয়ারি) বিকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে রোববার (২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার কড়ইতলা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রতারণা মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন পলাতক ছিলেন তিনি। রাজু কমলনগর উপজেলা আওয়ামী লীগের সদস্য।
কমলনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোশারফ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পৃথক দু’টি প্রতারণা মামলায় ১ বছর ৪ মাসের দণ্ড প্রাপ্ত আসামি রাজু দীর্ঘদিন পালিয়ে ছিলেন। এছাড়াও তার বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
খোলাডাক / এনটি






উপ-সহকারী ভূমি তহশিলদার’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ-
গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
কমলনগরে পরিত্যক্ত টিনশেট ঘরে ঝু্ঁকিতে চলছে দলিল রেজিস্ট্রি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
মরা খালের ‘প্রাণ’ ফেরানোর দাবি এলাকাবাসীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম
কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা
বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না-এমপি নজরুল ইসলাম বাবু
লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারেফ
লক্ষ্মীপুর-৪ আসনে দু’জনের মনোনয়ন বাতিল