শিরোনাম:
ঢাকা, সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২
Bhorer Bani
শুক্রবার, ১১ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » বিনোদন » বিয়ে করলেন অভিনেত্রী আইরিন
প্রথম পাতা » বিনোদন » বিয়ে করলেন অভিনেত্রী আইরিন
৯৯১ বার পঠিত
শুক্রবার, ১১ অক্টোবর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিয়ে করলেন অভিনেত্রী আইরিন

---

 

 

বিনোদন প্রতিবেদক

টিভি পর্দার পরিচিত মুখ অভিনেত্রী আইরিন তানি এবার বিয়ের পিঁড়িতে বসলেন। গেল ৩ অক্টোবর চট্টগ্রাম শহরে দুই পরিবারের সম্মতিতে এই অভিনেত্রীর বিয়ে সম্পন্ন হয়েছে। পাত্র সাইফুল ইসলাম চৌধুরী। পেশায় যিনি রাজধানীর একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত।

 

আইরিন তানি বলেন, দেখাশোনার পর পারিবারিকভাবেই আমাদের বিয়ে হয়েছে। বিয়ের আগে ছেলের সঙ্গে আমি কথা বলেছি, ভালো লেগেছে। দুজনেই এখন ঢাকাতে আছি। নতুন সংসার গোছাচ্ছি। এরপরেই বড় করে বিয়ের রিসিপশন করবো।

আইরিন তানি জানান, তার স্বামী সাইফুল ইসলাম চৌধুরী ভালো মনের মানুষ। বললেন: সে আমার মতো মানসিকতার। সবকিছুতেই সাপোর্টিভ। স্বামীর চেয়ে তার মধ্যে বন্ধুত্বটাই বেশী, যেটা একটি সম্পর্ক মজবুত করতে খুব দরকারি।

আমার শ্বশুরবাড়ির মানুষ এবং স্বামী প্রত্যেকেই আমার কাজকে রেসপেক্ট করেন। বিয়ে করলেও মিডিয়াতে কাজ নিয়ে কোনো বাঁধা নেই। যেভাবে নিয়মিত কাজ করি সেভাবেই করবো। এতে স্বামীর হস্তক্ষেপ থাকবে না। যোগ করেন আইরিন।

ছোটপর্দায় একাধিক ধারাবাহিক ও খণ্ড নাটকে দেখা যায় আইরিন তানিকে। কাজ করেছেন চলচ্চিত্রেও। ২০০৭ সালে তিনি ‌‘বিদ্রোহী পদ্মা’ ছবিতে অভিনয় দিয়ে বড়পর্দায় পা রাখেন। এছাড়া কাজ করেছেন ‘কল্পনা’ ও ‘লবণ’ ছবিতে।



উপ-সহকারী ভূমি তহশিলদার’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ-
গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
কমলনগরে পরিত্যক্ত টিনশেট ঘরে ঝু্ঁকিতে চলছে দলিল রেজিস্ট্রি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
মরা খালের ‘প্রাণ’ ফেরানোর দাবি এলাকাবাসীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম
কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা
বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না-এমপি নজরুল ইসলাম বাবু
লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারেফ
লক্ষ্মীপুর-৪ আসনে দু’জনের মনোনয়ন বাতিল
কমলনগরে ডেঙ্গু জ্বর মানে-ই হঠাৎ আতংক
লক্ষ্মীপুরে তৃণমুলে আলোচনায় যুবলীগের সভাপতি প্রার্থী ভুলু
কমলনগরে বিএনপি’র অফিস ভাঙচুর
কমলনগরে প্রধান শিক্ষকের উপর হামলা, বিচার চেয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ র্যালী
জামালপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আ’লীগে মতবিনিময় সভা