অসহায় পরিবারের পাশে রামগতির সার্কেল মারুফা নাজনীন
![]()
রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরে হতদরিদ্র দিনমজুর ও নিম্ন আয়ের মানুষদের মধ্যে খাদ্যসামগ্রী বিরতণ করেছেন সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) মারুফা নাজনীন।
এসময় নভেল করোনা ভাইরাসের ভয়াবহতা সম্পর্কে সচেতন করেন এবং সরকারের নির্দেশনা মেনে সবাইকে নিজ নিজ বাড়িতে অবস্থান করার জন্য অনুরোধ জানান।
প্রতিনিয়ত তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রামগতি ও কমলগর উপজেলা বিভিন্নস্থানে অসহায় পরিবারের পাশে খাদ্য সামগ্রী নিয়ে যাচ্ছেন। তিনি অসহায়দের বস্তা ভরে চাল ডাল তেল পেঁয়াজ লবণসহ বিভিন্ন খাদ্যসামগ্রী দেন। এর আগেও তিনি দুই উপজেলার বিভিন্ন হাট বাজারে হ্যান্ডমাইকে সচেতনতামূলক প্রচার চালান এবং লিফলেট বিতরন করেন।
সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) মারুফা নাজনীন বলেন, লক্ষ্মীপুর ও রামগতির সার্কেল অফিসে কর্মরত পুলিশ সদস্যদের বক্তিগত উদ্যোগে রামগতি ও কমলনগরের অসহায় মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করছি। আমাদের এই ক্ষুদ্র প্রয়াসে উদ্বুদ্ধ হয়ে কেউ যদি অসহায় মানুষের পাশে এসে দাঁড়ায় তবেই আমাদের সার্থকতা।
খোলাডাক / এনএস






উপ-সহকারী ভূমি তহশিলদার’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ-
গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
কমলনগরে পরিত্যক্ত টিনশেট ঘরে ঝু্ঁকিতে চলছে দলিল রেজিস্ট্রি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
মরা খালের ‘প্রাণ’ ফেরানোর দাবি এলাকাবাসীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম
কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা
বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না-এমপি নজরুল ইসলাম বাবু
লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারেফ
লক্ষ্মীপুর-৪ আসনে দু’জনের মনোনয়ন বাতিল