পাবনায় আনসার উল্লাহ বাংলা টিমের পাঁচ সদ্য গ্রেপ্তার
![]()
পাবনা প্রতিনিধি
রোববার সন্ধ্যায় পাবনার বেড়া থেকে নিষিদ্ধ ঘোষিত আনসার উল্লাহ বাংলা টিমের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব ও বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, বেড়া উপজেলার হাতিগাড়া গ্রামের ওয়াদুদ আলীর ছেলে মো. ওয়াজেদ আলী (৩০), শম্ভপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে আবুল কালাম আজাদ (৩১), একই গ্রামের আবুল হোসেনের ছেলে আব্দুল্লাহ (৩০), পায়না গ্রামের ছিদ্দিকের ছেলে মিজানুর রহমান মিজান (২৩) ও সাঁথিয়া উপজেলার রাঙামাটিয়া গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে মো. রুহুল আমিন (৩২)।
বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীদ মাহমুদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব -১৪ এর একটি দল রোববার সন্ধ্যায় পাবনার বেড়া এবং সাঁথিয়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার উল্লাহ বাংলা টিমের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে।
ওসি আরও জানান, গ্রেপ্তারকৃতরা নাশতকতা সৃষ্টিসহ নানা জঙ্গি কর্মকাণ্ড করতে সদস্য সংগ্রহ ও নিজেরা সংগঠিত হচ্ছিল। তাদের বিরুদ্ধে বেড়া থানায় মামলা হয়েছে।






আবুল হাসনাতের ‘বিদ্যাসাগর, জীবনানন্দ, নেরুদা ও অন্যান্য’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান
চার সমুদ্র বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত, লঘুচাপ নিম্নচাপে পরিণত
পুলিশের এসআই পদে নিয়োগ
লক্ষ্মীপুর-৪ আসনে তৃণমূল বিএনপি’র আস্থা আশরাফ উদ্দীন নিজান
জনপ্রতিনিধিদের সম্মানি ভাতা অসম্মানজনক
পুলিশ তদন্ত কেন্দ্র সরাতে চিঠি, রাখতে গ্রামবাসি’র মানববন্ধন
লাইলাতুল বারা-আত এর তাৎপর্য
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ দাবি করেন শিক্ষকরা
স্বতন্ত্র মাদ্রাসা শিক্ষক সমিতির কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলন
লবণ চাষীর মূল্য নেই, লাভবান ব্যবসায়ী