কর্মহীন অসহায়দের ত্রান দিলেন রেবেকা মহসিন
![]()
কমলনগর(লক্ষ্মীপুর) প্রতিনিধি : মহামারী করোনা ভাইরাসের সারা দেশে লক ডাউন ঘোষণা করা হয়েছে। করোনা ভাইরাস সারা দেশের আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। করোনা ভাইরাস প্রতিরোধে সরকার দেশের মানুষকে বাসা বাড়িতে অবস্থান করতে লক ডাউন ঘোষণা করেন। যার কারণে কর্মজীবি মানুষ গুলো কর্মহীন হয়ে পড়ে। এসব কর্মহীন অসহায় মানুষকে ত্রান দিয়ে সহযোগিতা করেন রেবেকা মহসিন। এসময় তিনি অসহায়দের মাঝে চাল, ডাল, চিড়া, আলু, পেয়াজ, তৈল বিতরণ করেন।
রেবেকা মহসিন বলেন, মহামারী করোনা ভাইরাসের সরকার সারা দেশকে লক ডাউন ঘোষণা করেন। এতে দেশের কর্মজীবি, দিনমজুর মানুষ গুলো বেকার হয়ে গেছে। তাদের আয় রোজগারের চাকা অচল হয়ে পড়ছে। প্রতিনিয়ত তারা অনাহারে দিন পার করছেন।তাই কর্মহীন অসহায়দের পাশে থেকে তাদের জন্য কিছু করার চেষ্টা করছি। এবং যেন সব সময় এসব অসহায় মানুষের পাশে থাকতে পারি।
রেবেকা মহসিন আরও জানান, সরকারী নিয়ম নীতি মেনে চলতে হবে। আপাতত দেশে লক ডাউন চলছে। সবাই বাসা-বাড়িতে থেকে সুস্থ নিরাপদ থাকতে হবে। করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক প্রচারনা চালাতে হবে। হাটে বাজারে পাড়ায় চায়ের দোকানে আড্ডা কমাতে হবে। সবাইকে দেশের স্বার্থে সামাজিক দুরুত্ব বজায় রেখে চলতে হবে । এ মহামারী থেকে রক্ষা পেতে আল্লাহ দরবারে ক্ষমা চাইতে হবে। সবাইকে বেশি বেশি নামাজ পড়তে হবে। আল্লাহ যেন এ মহামারী থেকে সবাইকে রক্ষা করেন।
রেবেকা মহসিন, কমলনগর উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও এশিয়া ছিন্নমূল মানবাধিকা ফাউন্ডেশনের দক্ষিণাঞ্চলীয় সভাপতির দায়িত্বে রয়েছেন।
খোলাডাক/ ডেস্ক/ ইএইচ টিপু






উপ-সহকারী ভূমি তহশিলদার’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ-
গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
কমলনগরে পরিত্যক্ত টিনশেট ঘরে ঝু্ঁকিতে চলছে দলিল রেজিস্ট্রি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
মরা খালের ‘প্রাণ’ ফেরানোর দাবি এলাকাবাসীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম
কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা
বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না-এমপি নজরুল ইসলাম বাবু
লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারেফ
লক্ষ্মীপুর-৪ আসনে দু’জনের মনোনয়ন বাতিল