কমলনগরে ৫ দিনেও নিখোঁজ ইব্রাহীম মিয়া’র সন্ধান মেলেনি
![]()
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরের চর ফলকন ইউনিয়নের বাসিন্দা প্রবাসী আজাদের বাবা মো. ইব্রাহিম মিয়াকে (৫০) খোঁজে পাওয়া যাচ্ছে না। পরিবার তার সন্ধান চায়। ৫ দিনেও তার সন্ধান মেলেনি।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকালে নিজ বাড়ি থেকে বের হয়ে হাজিরহাট বাজারে গিয়ে আর ফিরে আসেননি। বৃহস্পতিবার রাত থেকে সোমবার পর্যন্ত আত্নীয় স্বজনদের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজেও তার সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ ইব্রাহিম চর ফলকন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউনুছ মাস্টার বাড়ির মৃত মো. এহসাক মিয়ার ছেলে।
নিখোঁজ ইব্রাহিমের স্ত্রী বিবি ফাতেমা জানান, বৃহস্পতিবার বিকালে প্রতিদিনের মত বাড়ি থেকে হাজিরহাট বাজারে যেতে বের হন। কিন্তু রাতে তিনি আর বাড়ি ফিরে আসেননি। আত্নীয় স্বজনদের বাড়িসহ আশপাশের এলাকা ও বিভিন্ন সম্ভাব্য স্থানে খোঁজেও তার সন্ধান পাওয়া যাচ্ছে না।
এব্যাপারে কমলনগর থানায় সাধারণ ডায়রি (জিডি) করবেন বলে জানান পরিবারের লোকজন।
কমলনগর থানা উপ পরিদর্শক মো. কামরুল ইসলাম জানান, নিখোঁজ ইব্রাহিমের ছবি দেশের সব গুলো থানায় মেইল করা হয়েছে। তার সন্ধানে কাজ চলছে।
খোলাডাক / এনএন/ডেস্ক






উপ-সহকারী ভূমি তহশিলদার’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ-
গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
কমলনগরে পরিত্যক্ত টিনশেট ঘরে ঝু্ঁকিতে চলছে দলিল রেজিস্ট্রি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
মরা খালের ‘প্রাণ’ ফেরানোর দাবি এলাকাবাসীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম
কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা
বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না-এমপি নজরুল ইসলাম বাবু
লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারেফ
লক্ষ্মীপুর-৪ আসনে দু’জনের মনোনয়ন বাতিল